চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং শক্তির জানান দিয়ে প্লেঅফে হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ন ১১, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এতদিন মনে হচ্ছিল বোলিংটাই সানরাইজার্স হায়দরাবাদের মূল শক্তি। বৃহস্পতিবার দেখা মিলল তাদের ব্যাটিং শক্তিরও। ধাওয়ান জ্বললেন প্রয়োজনের দিন। ধারাবাহিক উইলিয়ামসন খেললেন আরেকটি ক্লাসিক ইনিংস। দুজনের যুগলবন্দীতে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটে হারিয়ে প্লেঅফে পৌঁছে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই সঙ্গে পরের রাউন্ড খেলার আশা বাদ দিতে হচ্ছে দিল্লিকে।

দিল্লি এদিন টস জিতে আগে ব্যাট করে রিশভ পান্টের জাদুকরী ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। জবাবে ধাওয়ান-উইলিয়ামসন এবারের আইপিএলে সর্বাধিক রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন, ১৮.৫ ওভারে। দুজনে দ্বিতীয় উইকেটে ১৭৬ রান তোলেন।

বড় টার্গেটের পিছনে ছুটতে নেমে দ্বিতীয় ওভারে ধাক্কা খায় হায়দরাবাদ। অ্যালেক্স হেলস ১০ বলে ১৪ রান করে হার্শাল প্যাটেলের বলে এলবিডিব্লিউ হন।

এরপরই জাত চেনানো শুরু করেন উইলিয়ামসন এবং ধাওয়ান। ধাওয়ান হাফসেঞ্চুরি তুলে নেন আট ম্যাচ পর। ৩০ বলে অর্ধশতকে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫০ বলে ৯২ করে। উইলিয়ামসন হাফসেঞ্চুরি করেন ৩৮ বলে। তিনি অপরাজিত থাকেন ৫৩ বলে ৮৩ করে।

এর আগে দিল্লিকে শুরুতে কাঁপিয়ে দেন সাকিব আল হাসান। কিন্তু রিশভ তাদের উদ্ধার করেন। ২০ বছর বয়সী রিশভ স্কুপ, সুইপ, রিভার্স-সুইপের পসরা সাজিয়ে বোলারদের দিশেহারা করে ছাড়েন। ৩৫ বলে অর্ধশতক করার পর ৫৬ বলে শতকে পৌঁছান। অপরাজিত ছিলেন ৬৩ বলে ১২৮ রান করে।

সাকিব এদিন নিজের প্রথম ওভারের শেষ দুই বলে জ্যাসন রয় এবং পৃথিবী শ’কে সাজঘরে ফেরান। ওই ওভার থেকে ৫ রান খরচ করেন। প্রথম তিন ওভার শেষে তিনি খরচ করেন মাত্র ১৪ রান। শেষ ওভারে রিশভ পান্ট তার ওপর চড়াও হয়ে ১৩ রান তুলে নেন। যার কারণে চার ওভার শেষে ২৭ রান খরচ হয়ে যায় তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT