চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় হার রুমানাদের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:০০ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ৬ উইকেটে হেরেছে রুমানা আহমেদের দল। কলম্বোর পি সারা ওভাল মাঠে বাংলাদেশের ব্যাটসম্যানরা লড়াইয়ের পুঁজি এনে দিতে পারেননি। ১০১ রানের লক্ষ্য ২৫.২ ওভারে ৪ উইকেটে হারিয়ে টপকে যায় প্রোটিয়া নারীরা।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার লিজেলি লি ও লৌরা উলভাডট ৫০ রানের জুটি গড়ে জয়ের ভিত এনে দেন। যদিও পরের ৩১ রানের মধ্যে ৪টি উইকেট হারায় তারা। লক্ষ্য ছোট হওয়ায় বড় ধরণের বিপদে অবশ্য পড়তে হয়নি। লিজেলি লি ৩৪ ও লৌরা উলভাডট ৩০ রানে ফেরেন।

জাহানারা আলম, সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ ও সালমা খাতুন নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১ রান তুলতেই শারমিন সুলতানা ও শারমিন আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। ওপেনারদের দেখানো পথ অনুসরণ করেন মিডলর্ডারের ব্যাটসম্যানরাও। এক পর্যায়ে ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। সেখান থেকে রুমানার প্রতিরোধে সম্মান বাঁচে বাংলাদেশের। অধিনায়ক ৩৯ রানের ইনিংস খেললে তিন অঙ্কে পৌঁছায় বাংলাদেশের ইনিংস। সালমা খাতুন ১৬ ও ফারজানা হকের ব্যাট থেকে আসে ১৩ রান। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

প্রোটিয়াদের হয়ে সুনে লুয়াস ও সাবনিম ইসমেইল নেন তিনটি করে উইকেট।

এই ম্যাচে হারের পরও সুপার সিক্সে ওঠার সম্ভাবনা থাকছে রুমানা-জাহানারাদের। চার ম্যাচের দুটিতে জয় তোলা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে। ‘বি’ গ্রুপের শক্তিশালী দুই দল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান। গ্রুপটির অপর দুই দল স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি হেরেছে তাদের প্রথম দুটি করে ম্যাচেই। রান তুলতে না পারায় হারতে হয়েছে বড় ব্যবধানেই। দল দুটির কেউ শেষ দুই ম্যাচে জয় তুল নিলেও সুপার সিক্সে ওঠার সম্ভাবনা সীমিতই! রানরেটে বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে তারা। রানরেট ভালো রেখে জয় তোলা দুর্বলশক্তির দল দুটির জন্য বেশ কঠিনই হবে। দুটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে যাবে।

Reneta

গ্রুপপর্বের খেলা শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি শুরু হবে সুপার সিক্স পর্ব। সুপার সিক্স থেকে সেরা চার দল জুনে ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলবে বিশ্বকাপ।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দলবিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT