চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় নতুন করে যে সতর্কতা

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৭:০৬ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। এখন থেকে এসব পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। বেঁধে দেয়া এই সময়ের ৫ মিনিট পরে গেলে প্রার্থীকে হলে ঢুকতে দেয়া হবে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেশ কয়েকবার ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে সম্পূর্ণ সচেতন রয়েছে কর্তৃপক্ষ। তাই পরীক্ষার প্রশ্নফাঁস ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়।

চলতি বছরের ১৯ মে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরে ওই পরীক্ষা স্থগিত করা হয়। এর আগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। গত ২১ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার (নিরীক্ষক) পদের নিয়োগ পরীক্ষা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক মোশাররফ হোসাইন খান চ্যানেল আই অনলাইনকে বলেন, পরীক্ষায় কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে দেয়া হবে না। এমনকি রাস্তায় জ্যামে পড়ার কারণে কারো যদি ৫ মিনিট দেরি হয় তাকেও হলে ঢুকতে দেয়া হবে না। তবে দুঃখের সাথে বলতে হয়, পরীক্ষায় একজন অপরাধ করে আর এর নেতিবাচক ফলাফল ভোগ করতে হয় সবাইকে।

তিনি বলেন, এই পর্যন্ত নিয়োগ পরীক্ষায় যারা বিভিন্ন ডিভাইস বা মোবাইল ব্যবহার করেছে। সেগুলো সব উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ফেরত দেয়া হয়নি।

‘পরীক্ষার প্রশ্নফাঁশের কোনো প্রমাণ পেলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে জানাবেন। উপযুক্ত প্রমাণ পেলে সাথে সাথেই নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে।’

Reneta

অতীতের ইতিহাস টেনে মোশাররফ হোসাইন খান বলেন, আমার জানামতে প্রশ্নফাঁস হয় মূলত পরীক্ষার দিন। ওইদিন পরীক্ষার্থীরা প্রশ্ন পাওয়ার সাথে সাথেই এক ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে। ওই ডিভাইসের মাধ্যমে তারা বাইরে প্রশ্ন পাঠিয়ে দেয়। এইভাবেই প্রশ্নফাঁসের ঘটনা ঘটে। তবে আশাকরি এবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটবে না। কঠিন সতর্কতার সঙ্গে পরীক্ষা নেয়া হবে।

জানা গেছে, অগ্রণী ব্যাংকের এবারের পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগকে। জানতে চাইলে অর্থনীতি বিভাগের চেযারম্যান অধ্যাপক ড. নাজমা বেগম চ্যানেল আই অনলাইনকে বলেন, আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না।

১০ নভেম্বর অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি করপোরেশনের পাঁচটি কেন্দ্রে। পরীক্ষার সময় ১ ঘণ্টা। পূর্ণমান থাকবে ১০০ নম্বরের। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd)। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতি বিভাগপ্রশ্নফাঁস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT