চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং খাতে সঙ্কট: মালিকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০১৮
অর্থনীতি
A A
প্রধানমন্ত্রী-ব্যাংকিং খাত-সংকট-বৈঠক

ব্যাংকিং খাতে সঙ্কট নিরসনে এবার বেসরকারি খাতের তফসিলি সব ব্যাংক মালিকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত থাকবেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজেরও কথা রয়েছে তাদের।

ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এ ব্যাপারে বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গলবার গণভবনে ব্যাংক মালিকদের নৈশভোজের দাওয়াত দিয়েছেন। সেখানে বিভিন্ন আলাপ-আলোচনা হবে; খাওয়া দাওয়াও হবে।’

বৈঠকে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, খেলাপি ঋণ কমিয়ে আনা ও অরাজকতা বন্ধ করাসহ সামগ্রিক ব্যাংকিং খাতের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবারই দেশের ব্যাংকিং খাতের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। অনিয়মকারীদের দ্রুত শাস্তির দাবিও করে সংগঠনটি।

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে ‘বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ-২০১৭’ প্রদান অনুষ্ঠানে ব্যাংক সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করে বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান জানান, এখনই পদক্ষেপ না নিলে অনিয়মের সংস্কৃতি বাড়বে।

Reneta

এর আগে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, আগামী এক মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদ হার ১০ শতাংশের মধ্যে আসবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শনিবার ব্যাংকাররা একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে আগামী এক মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবি’র বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি প্রতিষ্ঠানের তহবিলের ৫০ ভাগ অর্থ বেসরকারি ব্যাংকে রাখতে হবে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকে জমা রাখা বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) এক শতাংশ কমানোর কারণে প্রায় ১০ হাজার কোটি টাকা বেসরকারি ব্যাংকগুলোর হাতে যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যাংকিংলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT