চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থ রোনালদোদের বেতন কমিয়ে শাস্তি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ন ০৮, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ চারের স্বপ্নে শেষ পেরেক ঠুকেছে ব্রাইটন। টেবিলের নয় নম্বর দলটির বড় জয়ে বন্ধ হয়েছে রেড ডেভিলদের চ্যাম্পিয়ন্স লিগের দরজা। এমন দুঃসময়ে ক্রিস্টিয়ানো রোনালদোদের দুঃখ বাড়িয়ে দিতে চলেছে বেতন কাটার খবর।

ইংলিশ গণমাধ্যমে খবর, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করতে ব্যর্থ হওয়ায় বেতন কমানোর শাস্তি পেতে চলেছেন রেড ডেভিল যোদ্ধারা। কিছু খেলোয়াড়ের বেতন এক ধাক্কায় ২৫ শতাংশর মতোও কমতে পারে।

বেতন কাটার শাস্তি থেকে বাদ যাবেন না সিআর সেভেন। পর্তুগিজ মহাতারকার সাপ্তাহিক বেতন ৩৮৫ হাজার পাউন্ড থেকে কমে ২৮৮ হাজার পাউন্ডে নামতে পারে।

ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী ডেভিড ডি গিয়াও বাদ থাকবেন না। সাপ্তাহিক ৩৭৫ হাজার পাউন্ড বেতন নেয়া ইউনাইডেট গোলরক্ষকের বেতন কমে আসতে পারে ২৮১ হাজার পাউন্ডে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ায় বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হবে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ইউরোপসেরার মঞ্চে না থাকায় উল্লেখযোগ্যভাবে কমবে ক্লাবের উপার্জন।

সেকারণেই বেতন কাঠামোর নতুন প্রণালির মধ্য দিয়ে যাবেন রেড ডেভিল খেলোয়াড়রা। তাতে ক্লাবের মতো আর্থিক ক্ষতির মুখ দেখবেন মাঠের খেলায় ব্যর্থ রোনালদোরাও।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগডি গিয়াব্রাইটনম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT