ক্রিকেট

ব্যর্থতার বৃত্তেই বন্দি তামিম, সাবলীল লিটন

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, প্রতিপক্ষের বোলার বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, প্রতিপক্ষের বোলার বল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তান বোলারদের বিপক্ষে বেশ দেখেশুনে ইনিংস গোড়াপত্তন করেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। রানের গতি মন্থর হলেও উইকেট অক্ষত রেখে এগিয়ে নিচ্ছিলেন খেলা। যাত্রাটা দীর্ঘ করতে পারেননি তামিম, আরেকবার হয়েছেন ব্যর্থ।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৫ ওভার ১ উইকেটে ৬৪ রান তুলেছে।

লিটন ৪৯ বলে ৪ চারে ৩৫ রানে এবং সাকিব আল হাসান ১৬ বলে ২ চারে ১২ রানে ব্যাট করছেন।

আগের দুই ম্যাচে ব্যাটে ব্যর্থ ছিলেন তামিম। প্রথম ম্যাচে করেছিলেন ৮ রান। দ্বিতীয় ম্যাচে ১২ রানের বেশি যেতে পারেননি। চট্টগ্রামের ঘরের ছেলের ব্যাট এদিনও রান আসেনি। ২৫ বলে এক চারে ১১ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে মাঠ ছেড়েছেন।

ফারুকির বিপক্ষে টানা তিন ম্যাচে আউট হলেন তামিম। আগের দুই ম্যাচে আফগান পেসারের বিপক্ষে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন। তিন ম্যাচে অধিনায়কের উইলো থেকে এলো কেবল ৩১ রান।

সিরিজের প্রথম ওয়ানডেতে এক রানে সাজঘরে ফিরেছিলেন লিটন। পরের ম্যাচে ছিলেন ক্ল্যাসিক। ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় খেলেছিলেন ১৩৬ রানের ইনিংস। সোমবার নিজের ৫০তম ওয়ানডেতে নেমে ধারাবাহিকতা ধরে রেখেছেন। সাবলীল ব্যাটিং করছেন।

আফগানদের হোয়াইটওয়াশে চোখ রাখা স্বাগতিকরা একাদশে আনেনি পরিবর্তন। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় রয়েছে গুরুত্ব। বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা বাংলাদেশ আজও ১০ পয়েন্ট পেতে মরিয়া।

সুপার লিগের চলতি চক্রে ১৪ ম্যাচের ১০টিতে জিতে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশদের পয়েন্ট ৯৫।

সফরকারীদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের পয়েন্ট হবে ১১০। সেক্ষেত্রে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকেট পাওয়ার রাস্তা আরও মসৃণ হবে বাংলাদেশের জন্য।

বিষয়:তামিমবাংলাদেশলিটনলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…