চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যর্থতার দায়ে’ চাকরিচ্যুত কলম্বিয়ার কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লাতিন আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকেট অর্জনে ব্যর্থ হয়েছে কলম্বিয়া। সে খবর নিশ্চিত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর কোচ রেইনাল্ডো রুয়েডাকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

কলম্বিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা রুয়েডাকে চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে দেয়া বিবৃতিতে জানিয়েছে, ‘কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি দ্রুতই আলোচনায় বসবে এবং সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে।’

কলম্বিয়ার দায়িত্ব নেওয়ার আগে লাতিনের আরেক দল চিলির জাতীয় দলের কোচও ছিলেন রুয়েডা। তবে নিজের দেশের দায়িত্ব নিয়েই ধুঁকছেন এই কলম্বিয়ান। ২২ ম্যাচে দলকে জয় এনে দিতে পেরেছেন সাতটিতে। শেষ নয় ম্যাচে তার শিষ্যরা ভুগেছে গোলখরায়। এই সময়ে প্রতিপক্ষের জালে মাত্র চারটি গোল দিতে পেরেছে তার দল। আর সেই ব্যর্থতায় কাতার বিশ্বকাপের দর্শক হয়েই থাকতে হবে কলম্বিয়া।

লাতিন আমেরিকান বাছাইপর্ব থেকে চারটি দল সরাসরি কাতারের টিকিট নিশ্চিত করেছে। পঞ্চম স্থানে থাকা পেরু প্লে-অফে সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে। সেখানে উতরাতে পারলে পঞ্চম লাতিন দল হিসেবে খেলবে পেরু।

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বিয়াকাতার বিশ্বকাপ-2022চাকরিচ্যুতপেরুলাতিন আমেরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের তথ্য-অভিযোগ জানাতে চালু ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জনগণের পাহারাদার হবেন বলে জামায়াত আমিরের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোট দিতে নিজ এলাকায় ফিরবেন ভোটাররা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT