বিনোদন

ব্যবসায়ী হচ্ছেন ‘মুসাফির’ ছবির নায়িকা

'মুসাফির ২’-এর প্রস্তুতি চলছে, এই ছবির মধ্য দিয়ে ফের অভিনয়ে কামব্যাক করতে যাচ্ছেন মারজান জেনিফা

ব্যবসায়ী হচ্ছেন ‘মুসাফির’ ছবির নায়িকা

আরিফিন শুভর সাথে অ্যাকশান ঘরানার ছবি ‘মুসাফির’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে পরিচিতি পেয়েছিলেন চিত্রনায়িকা মারজান জেনিফা। সেই ছবি মুক্তির পর বিয়ে করে অভিনয় থেকে কিছুটা সময় দূরে ছিলেন মারজান। তবে ফিরছেন খুব শিগগির।

বিরতি ভেঙে নতুন করে কাজে ফেরার কথা চ্যানেল আই অনলাইনকে জানান মারজান জেনিফা। কিন্তু তার আগে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই নায়িকা!

চ্যানেল আই অনলাইনকে মারজান জেনিফা বলেন, আগামী পহেলা অক্টোবর রাজধানীর পুলিশ প্লাজা শপিং মলে তিনি বুটিক্স হাউজ চালু করবেন। এর নাম দিয়েছেন ‘দ্য ফ্যাশন লাউঞ্জ বাই মারজান জেনিফা’।

জাঁকজমক পূর্ণ আয়োজনে ওইদিন এই ফ্যাশন হাউজ উদ্বোধন করা হবে বলেও জানান। সেদিন শোবিজের অনেক তারকা উপস্থিত থাকবেন।

মারজান জেনিফা বলেন, মেয়েদের পোশাক, ব্যাগ, জুয়েলারি, কসমেটিকস, গিফট আইটেম থাকবে আমার বুটিক্স হাউজে। দেশের বাইরের সব এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যাবে আমার শো রুমে। এছাড়া আমার ‘এম জে ফ্যাশন’ নামে একটি অনলাইন শপ আছে। সেখানকার চেয়েও আরও বড় পরিসরে পণ্য পাওয়া যাবে নতুন শো রুমে।

মারজান জানান, প্রতিবছর দু-তিনবার তার স্বামীকে (জুবায়ের আলম) দেশের বাইরে বেড়াতে যান। ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নামী পণ্য সংগ্রহ করে সেগুলো বিক্রি করবেন ‘দ্য ফ্যাশন লাউঞ্জ বাই মারজান জেনিফা’তে।

নায়িকা হওয়ার আগের সময়টায় মারজান জেনিফা ছিলেন চট্টাগ্রামে। বন্দর নগরীর আগ্রাবাদে ‘হ্যাপী বিউটি পার্লার’ নামে একটি পার্লার ছিল তার। নতুন করে তিনি বড় পরিসরে ব্যবসায় নামছেন। বললেন, আমার অনলাইন শপ মোটামুটি ভালো চলে। এই ফ্যাশন হাউজ আগামীতে চট্টগ্রামে আরেকটি চালু করার ইচ্ছে আছে। পাশাপাশি আরেকটি বিউটি সেলুন দেওয়ার ইচ্ছে আছে।

মারজান জেনিফা বলেন, আমি প্রচুর বিদেশে ঘোরাঘুরি করি। শপিং করি। তখনই মাথায় আসে আমি একটা বুটিকস হাউজ দিতে পারি। এতে আমার স্বামীর পূর্ণ সাপোর্ট রয়েছে। সে অনেক ভালো মানুষ।

২০১৬ সালের ২২ এপ্রিল মুক্তি পেয়েছিল আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’। এই ছবির পর আর দেখা যায়নি মারজান জেনিফাকে। ছবির প্রযোজক জুবায়ের আলমকে পরের বছর বিয়ে করেছিলেন মারজান। এরপর তিনি সংসারে মনোযোগী হন।

চ্যানেল আই অনলাইনকে মারজান জেনিফা বলেন, ‘মুসাফির ২’ নির্মিত হবে। ওই ছবিতে কাজের প্রস্তুতি নিচ্ছি। নিজের ওজন কমানোর জন্য জিমে যাচ্ছি। শিগগির নতুন করে আবার কামব্যাক করবো।

বিষয়:আরিফিন শুভমুসাফিরলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…