চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিত্ব কার কেমন, ভয় দিয়ে যায় চেনা

নুসরাত শারমিননুসরাত শারমিন
৮:২০ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
ভয়

ভয় শব্দটাই বেশ ভয়ংকর। আর তার কারণ হলো মনোবীদদের মতে এটা পুরোপুরিই মানসিক ব্যাপার। তাই ভয়ের উপর নিয়ন্ত্রণ আনা বেশ কঠিনই বটে। ব্যক্তি ভেদে ভয়ও আলাদা হয়। কেউ সাপ ভয় পায়, আবার কেউ ভয় পায় অনেক লোকের ভিড়। তবে ভয়ের সঙ্গে ব্যক্তিত্বের মজার সম্পর্ক রয়েছে। কে কীসে ভয় পায়, সেটা দিয়েই ব্যক্তিত্ব চেনা যায়। তাহলে এবার মিলিয়ে দেখুন, আপনার ভয়ের সঙ্গে ব্যক্তিত্ব মিলছে কিনা।

সাপের ভয়: সাপ দেখলে ভয় পান না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। তবে সাপ দেখে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পরেন যারা তাঁদের আছে দারুণ একটা গুন। যারা সাপ ভীষণ ভয় পান তারা বিপদে অন্যের পাশে দাঁড়াতে পছন্দ করেন অনেক।

রক্তের ভয়: রক্ত দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আপনার? হতেই পারে এমনটা। অনেকেই রক্ত দেখে খুব ভয় পেয়ে যান। যারা রক্ত দেখে বেশি ভয় পান তারা সাধারণত খুব শান্ত স্বভাবের অধিকারী হয়ে থাকেন।

পাবলিক স্পিকিং এর ভয়: আড্ডা কমাতে আপনার জুড়ি নেই। কিন্তু ঝামেলা তখনই হয় যখন অনেক মানুষের সামনে কোনো বক্তব্য রাখতে বলা হয় আপনাকে। সেটা ক্লাসের প্রেজেন্টেশনে হোক কিংবা জনসভায়, ভয়ে হাত-পা কাঁপা শুরু হয়ে যায় আপনার। যারা পাবলিক স্পিকিংকে ভয় পান তারা সাধারণত পারফেকশনিস্ট হন। সব কাজ খুব নিখুঁতভাবে করার চেষ্টা করে থাকেন এধরণের মানুষ।

জোকারের ভয়: এই অদ্ভুত ভয়টা কাজ করে কারও কারও মাঝে। জোকার দেখলেই মনে অজানা ভয় জুড়ে বসে। যারা জোকারকে খুব ভয় পান তারা বেশ সোজা-সাপটা মানুষ হন। সৎ এবং স্বচ্ছ থাকতে পছন্দ করেন তারা।

মাকড়শার ভয়: আট পায়ের এই প্রাণীটিকে হাঁটাহাঁটি করতে দেখলে ভয়ে অনেকেই সেঁটে যান। মাকড়শা ফোবিয়া আছে অনেকেরই। তবে মাকড়শা ফোবিয়া থাকার ইতিবাচক দিকও আছে। যারা মাকড়শা ভয় পান তাঁদের মধ্যে আছে নেতৃত্বের গুণ।

Reneta

অন্ধকারের ভয়: কোনো কিছুই ভয় পান না আপনি। শুধু ভয় পান অন্ধকারকে। রুমের বাতি নিভাতে গেলেই গা ছমছম করে। যাদের অন্ধকারের ভয় আছে তারা সাধারণত বেশ সৃজনশীল হয়ে থাকেন। ওভার অ্যাকটিভ ইমাজিনেশনের জন্য আপনার সৃজনশীল মন অন্ধকারে নানা কাল্পনিক ছবি একে ফেলে, যা আপনার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

একা থাকার ভয়: একা হয়ে যাওয়ার ভয় থাকে অনেকের। ভালোবাসা না পাওয়ার ভয়, অবহেলিত হওয়ার ভয় গ্রাস করে কাউকে কাউকে। এমন ভয় যাদের আছে তারা সাধারণত খুব উচ্ছল স্বভাবের হয়ে থাকেন। এক মুহূর্তের একাকীত্বই তাদেরকে গ্রাস করে ফেলতে পারে সহজেই।

ভিড়ের ভয়: কিছু মানুষ লোকে লোকারণ্য স্থান এড়িয়ে চলেন। আর তার কারণ হলো বেশি মানুষের ভিড় ভয় পান তারা। যাদের ভিড়ের ভয় আছে তারা সাধারণত একা থাকতে পছন্দ করেন। নিজস্ব সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে।টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: channelionlineআতঙ্কচ্যানেল আইচ্যানেল আই অনলাইনব্যক্তিত্বভয়মানসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT