চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিগত চিঠি প্রকাশ করায় ব্রিটিশ রাজপরিবারের মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্যক্তিগত চিঠি প্রকাশ করায় ট্যাবলয়েড পত্রিকা ‘মেইল অন সানডে’র বিরুদ্ধে মামলা করেছেন ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ মেগান মার্কেল।

মেগানের স্বামী প্রিন্স হ্যারি এক বিবৃতিতে জানিয়েছেন, চিঠি প্রকাশ করে তাদের সঙ্গে ‘নিষ্ঠুর প্রতারণা’ করা হয়েছে, তাই তারা মামলা করতে বাধ্য হয়েছেন।

মেইল অন সানডে’র পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের প্রকাশিত সংবাদের পাশে রয়েছে এবং শক্তভাবেই তারা মামলা মোকাবিলা করবে।

বিবিসি জানায়, বাবাকে উদ্দেশ্য করে মেগানের হাতে লেখা একটি চিঠি সম্প্রতি প্রকাশ করেছে মেইল অন সানডে। ২০১৮ সালে বিয়ের পরপরই মেগান তার বাবাকে চিঠিটি লেখেন।

এই চিঠি প্রকাশের পরপরই বেশ চটেছে রাজপরিবার। দীর্ঘ এক বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেন, আমি আমার মাকে হারিয়েছে। এখন আমি এবং আমার স্ত্রী ক্ষমতাশালী একই শক্তির শিকার হতে যাচ্ছি।

আইন পরামর্শ কেন্দ্র সিলিংস রাজপরিবারের এই মামলা নিয়ে লড়ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চিঠি প্রকাশের মধ্য দিয়ে পত্রিকাটি একটি মিথ্যা মানহানিকর প্রচারণা চালিয়েছে।

Reneta

তারা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, কপিরাইট আইনের লঙ্ঘন এবং ডাটা প্রটেকশন অ্যাক্ট-২০১৮ ভঙ্গের দায়ে মেইল অন সানডে এবং এর মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

অন্যদিকে প্রিন্স হ্যারির ‍বিবৃতিকে পত্রিকাটির ওপর এক ধরনের আক্রমণ বলে উল্লেখ করেছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।

ডেইলি মিররের সাবেক সম্পাদক এবং গার্ডিয়ানের কলাম লেখক রয় গ্রিনস্লেড বলেন, রাজপরিবার হয়তো মামলায় জিতবে কিন্তু হ্যারি একটি পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের ঝুঁকি নিয়েছেন।

তিনি বলেন, সংবাদ মাধ্যম বিশেষ করে ট্যাবলয়েড পত্রিকা তার মায়ের সময়ের চেয়ে এখন অনেক কম শক্তিশালী।

তবে হ্যারি তার বিবৃতিতে বলেন, তিনি এবং মেগান গণমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ ও সত্য প্রতিবেদনে বিশ্বাস করেন। এটি গণতন্ত্রের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিন্স হ্যারি ও মেগান
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT