বুদ্ধ পূজা, ধর্মালোচনা এবং দেশ ও বিশ্বের শান্তি কামনায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে শুভ প্রবারণা পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর সবুজবাগে বৌদ্ধ বিহারে আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা অনেক বৌদ্ধ ভিক্ষু, বুদ্ধিজীবী ও বৌদ্ধ নরনারী যোগদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। দিনটির গুরুত্ব তুলে ধরেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা।








