চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোহেমিয়ান কবি ও মেঘবালিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
বিনোদন
A A

কবি জয়গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’ ও শুভদাশ গুপ্তের ‘প্রেম’ কবিতা অবলম্বনে তরুণ নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদের বিশেষ টেলিছবি ‘মেঘবালিকার জন্য রূপকথা’র চিত্রধারণ শেষ হলো সম্প্রতি উত্তরা ও রূপগঞ্জের বিভিন্ন লোকেশনে। এর গল্প ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। টেলিছবিটিতে মেঘবালিকা চরিত্রে অভিনয় করেন অপর্ণা ঘোষ, কবি চরিত্রে ওমর আইয়াজ অনি ও বৃষ্টি চরিত্রে তাসনুভা তিশা।

শুভদাশ গুপ্তের ‘প্রেম’ কবিতার সেই প্রেমিক ছেলেটিই জয়গোস্বামীর ‘মেঘবালিকার জন্য রূপকথা’র আজন্ম মেঘবালিকাকে খুঁজে বেড়ানো সেই বোহেমিয়ান কবি। ‘মস্ত করে লিখতে’ বলা মেঘবালিকাকে খুঁজতে খুঁজতে কবির সাথে দেখা হয়ে যায় বৃষ্টির। বিষন্নতায় ঘেরা বৃষ্টি ভালোবেসে ফেলে কবিকে, কিন্তু হাওয়ায় ভাসিয়ে দেয়া ‘একপৃথিবী’ লেখা নোঙর ফেলে মেঘবালিকার আঙিনায়। কবি ও মেঘবালিকার প্রেম শুরু হতে না হতেই ‘স্বপ্নপোকা’ বাসা বাঁধে কবির মাথায়। শুরু হতে থাকে কবিতার মত সুন্দর আর হাহাকারের গল্প।

নাটকটিতে কাজ করা প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন: সম্পূর্ণ ভিন্নধর্মি একটি কাজ। অনেক দিন পর এত চমৎকার একটি গল্পের নাম ভূমিকায় কাজ করে সত্যিই ভীষণ ভালো লাগছে।

ওমর আইয়াজ অনি বলেন, এটি একটি লিরিক্যাল ফিকশন। প্রতিটি কথাই কবিতা কিংবা কবিতার মতই শব্দের বুনন। জয়গোস্বামীর বহুল জনপ্রিয় এই কবিতায় কাজ করাটা অন্য রকম অনুভূতির ব্যাপার।

তাসতুভা তিশা বলেন: ছোট বেলা থেকেই কবিতা দু’টো পড়ে বা আবৃত্তি শুনে আসছি। ভীষণ প্রিয় দুটি কবিতা। অভিনয়ে একটু বেগ পেতে হয়েছে। কারণ প্রায় দৃশ্যে হুবহু কবিতার চরণগুলো সংলাপ আকারে এসেছে। দিন শেষে বেশ ভালো লাগছে অসাধারণ এই কাজটির সাথে থাকতে পেরে।

নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন: সুন্দরের বাতিঘর কবিতা। আর কবিতা নিয়ে কাজ করতে আমি বরাবরই দারুণ উপভোগ করি। আমার আগের কাজগুলোতেও কবিতার বেশ কিছু ব্যাপার বা ছায়া নিহিত ছিলো। আর ‘মেঘবালিকার জন্য রূপকথা’ ও ‘প্রেম’ আমার ভীষণ প্রিয় দু’টি কবিতা। জনপ্রিয়ও বটে। এই কবিতা দু’টো নিয়ে কাজ করার পরিকল্পনা প্রায় তিন বছর আগে থেকে নেয়া। অবশেষে সফল ও সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করতে পেরে দারুণ আনন্দিত আমি। তাছাড়া চরিত্রানুযায়ী আমার অভিনেতারাও গল্পের সাথে মিশে গেছেন দুর্দান্ত ভাবে।

Reneta

নির্মাতা জানান, আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রাচার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপর্ণা ঘোষকবিতাসনুভা তিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬

রাজনৈতিক সংলাপে আগ্রহী বিএনপি এবং বিজেপি: বিজয় চৌথাইওয়ালে

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT