চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বোট ক্লাবের সিসিটিভি ফুটেজ জব্দ, অমির অফিসে শতাধিক পাসপোর্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ১৬, জুন ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা বিশ্লেষণে ঢাকা বোট ক্লাবের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পাশাপাশি গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির আশুলিয়ার অফিসে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও শতাধিক পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা বোট ক্লাবের সিসিটিভিতে দেখা যায়, ৯ জুন, রাত ১২টা ২২ মিনিট। ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি থামে। গাড়িটি ছিল অমির। গাড়ির সামনের দরজা থেকে নামেন পরীমণি। পেছনের ডান পাশের দরজা দিয়ে বের হন গ্রেপ্তার হওয়া বোট ক্লাবের সদস্য অমি, পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি, তার বোন বনি।

রিসিপশনের ক্যামেরায় তাদের চারজনকে একসঙ্গে বারে ঢুকতে দেখা যায়। তখন রিসিপশন ডেস্কে ছিলেন দুইজন এবং ডেস্কের পাশে দাঁড়িয়ে ছিলেন আরও একজন স্টাফ।

রাত ২টায় রিসিপশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরীমণিকে অচেতন অবস্থায় কোলে করে নিয়ে বের হন জিমি ও একজন সিকিউরিটি গার্ড। পেছনে দৌড়াচ্ছিলেন তার বোন বনি। তাদের পেছনে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিলেন অমি। গাড়িতে ওঠার সময় আঙুল তুলে সবাইকে ধমকের ইঙ্গিত দিতে দেখা গেছে অমিকে।

এদিকে বনানী থানার বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৫২ মিনিটে বনানী থানায় প্রবেশ করেন পরীমণি। প্রথমে তারা ডিউটি অফিসারের রুম হয়ে থানার ভেতরে প্রবেশ করেন। পরে একজন অফিসার তাদের ডিউটি অফিসারের কাছে যেতে বলেন। পরীমণি ডিউটি অফিসারের রুমে গিয়ে তার বরাবর চেয়ারে বসেন এবং ঘটনার বর্ণনা দেন। তবে ডিউটি অফিসার তার কথা বুঝতে পারছিলেন না। পরে তাকে পুলিশের একটি গাড়িতে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়।

Reneta

বারের ভেতরে সিসিটিভি ফুটেজ না থাকলেও জিমি তার মোবাইলে ১৬ সেকেন্ডের মতো একটি ধস্তাধস্তির ভিডিও করেছিলেন। এতে নাসিরকে হই-হুল্লোড় ও গালমন্দ করতে শোনা যায়।

ধর্ষন চেষ্টার অভিযোগে মঙ্গলবার বিকেলে গ্রেফতার অমির এক ব্যবসায়িক পার্টনার ও তার অফিসের একজন উর্ধতন কর্মকর্তাকে নিয়ে অমির আশকোনা অফিসে তল্লাসী করে সাভার থানা পুলিশ। উদ্ধার করে নগদ টাকা ও ১০২টি পাসপোর্ট।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন,  দক্ষিণখান থানায় মামলার তদন্ত ভার নিতে পারে ডিবি। বর্তমানে উত্তরার মাদকের মামরায় মিন্টুরোড ডিবি কার্যালয়ে সাত  দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে নাসির, অমি ও তিন নারীর।

নাসির ও অমির কাছে পাওয়া মাদকের উৎস খোঁজা হচ্ছে। ওই পরিমাণ মাদক কি পরিস্থিতিতে কার জন্যে মজুদ করা হয়েছিলো, জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, পরীমনির অভিযোগ তুহিন সিদ্দিকী অমির পরিচয়ের সুত্র ধরে বোট ক্লাবে গেলে সেখানে তাকে নির্যাতন ও ধর্ষণ চেষ্টা করা হয়। বোট ক্লাবের সিসি ক্যামেরা পর্যালোচনা করে পরীমনির বক্তব্যের সঙ্গে নাসির ও অমির বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে। ওই সময়ে কী কী ঘটেছিলো, তার মোটামুটি একটা ধারণা মিলছে সিসি ফুটেজ থেকে।

পরীমনির মামলার তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ডিবির মামলার রিমান্ড শেষে হলে তাদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করবে সাভার থানা পুলিশ।

এর আগে পরীমণির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরার তুহিন সিদ্দিকী অমির বাসায় অভিযান চালায় ডিবি। সেখান থেকে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

গত রোববার রাতে ফেসবুক পোস্টে পরীমণি অভিযোগ করেন, ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি সাভার থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পরিমনিহত্যাচেষ্টা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT