অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বিশেষ মূহুর্তে সরকার গঠন হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনের আকাঙ্খা পূরণ করা হবে।
সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভীত। প্রাথমিক শিক্ষা বাস্তবে অতো গুরুত্ব পায় না। তবে শিক্ষায় অনেক উন্নতি হয়েছে। শিক্ষার হার বেড়েছে। মান উন্নয়ন করা এখন প্রধান কাজ। মানবসম্পদ উন্নয়ন করা প্রয়োজন।








