কাওরানবাজার এলাকায় মেট্রোরেলের লাইনের উপর বৈদ্যুতিক তার ফেলার কারণে ৩০/৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিলমুখী সব ট্রেনের যাত্রা থেমে তৈরি হয় ভোগান্তি। ঠিক কী কারণে দেরি হচ্ছে, তা জানতে না পেরে বহুযাত্রী ট্রেনে ও বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে থাকে। পরে তার অপসারণ করে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল গত শনিবার (২০ জানুয়ারি) থেকে চালু হবার পর থেকে যাত্রীর চাপ বেড়েছে।








