স্পোর্টস

বেস্ট সেলারে শচীনের ‘প্লেইং ইট মাই ওয়ে’

বেস্ট সেলারে শচীনের ‘প্লেইং ইট মাই ওয়ে’

ক্রিকেটে তার রেকর্ডের কোনও শেষ নেই। তাই বলে শুধু ক্রিকেটে থেমে থাকবে লিটল মাস্টারের রেকর্ড?

ক্রিকেটের গণ্ডি পেরিয়ে শচীন টেন্ডুলকারের অটোবায়োগ্রাফি এবার বেস্ট সেলার হিসেবে জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডে।

২০১৪ সালের ৬ নভেম্বর প্রকাশ হওয়া এই বই ভেঙে দিয়েছে বিক্রির সব রেকর্ড। ফিকশন, নন-ফিকশন দুই বিভাগ মিলিয়েই সেরা শচীনই।

বিক্রি ও আগাম বুকিংয়ের ভিত্তিতে ইতিমধ্যেই সংখ্যা ছাড়িয়েছে ১,৫০,২৮৯।

প্রথম দিনের অর্ডারে ছাপিয়ে গিয়েছে ড্যান ব্রাউনের ‘ইনফার্নো’, ওয়াল্টার ইসাকনের ‘স্টিভ জবস’ ও জেকে রোলিংয়ের ‘ক্যাসুয়াল ভ্যাকেন্সি’র সর্বকালের সেরা বিক্রিকে।

‘প্লেইং ইট মাই ওয়ে’ বইটির দাম ৮৯৯ টাকা। ইতিমধ্যেই করে ফেলেছে ১৩.৫১ কোটির ব্যবসা।

বিষয়:শচীন টেন্ডুলকার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…