বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের বিপরীতে ভারেতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘটের কারণে আজ সোমবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে।
পেট্রাপোল বন্দরে এলপিএআই ম্যানেজার কর্তৃক নানাবিধ হযরানীর প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বনগাঁ ট্রান্সপোর্ট এসোসিয়েশন, যাত্রীবাহী পরিবহন সমিতিসহ বন্দর ব্যবহারকারী সংগঠন।
পেট্রাপোল বন্দরে আমদানী-রপ্তানি কাজে নতুন এলপিএআই ম্যানেজার কমলেশ সিংহা নতুন নতুন আইন তৈরি করার কারণে নানা হয়রানিতে ভুগতে হয় ব্যবসায়ীদের। আমদানি-রপ্তানি কাজে নানা হয়রানি বন্ধসহ নতুন এলপিএআই ম্যানেজারের প্রত্যাহারের দাবীতে দফায় দফায় বৈঠক ও বিক্ষোভ সমাবেশ হচ্ছে।
এলপিএআই ম্যানেজার কর্তৃক হয়রানির প্রতিবাদে পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বন্দর ব্যবহারকারীরা আরও বলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।








