চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেজোসের ফোন হ্যাকের জন্য অ্যাপলকে দুষলো ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
জেফ বেজোস-বেজোসের মোবাইল ফোন হ্যাক-ফেসবুক

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের মোবাইল ফোন হ্যাকের ঘটনায় টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস’কে দায়ী করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বেজোসের ব্যবহার করা আইফোনটি ২০১৮ সালের মাঝামাঝি সময়ে হ্যাক হয়। বিষয়টি প্রায় দেড় বছর ধরে তদন্ত করে তদন্তকারীরা জানান, ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেজোসের ফোনে ৪.৪ মেগাবাইটের একটি ভিডিও ফাইল পাঠানো হয়েছিল। ওই ফাইলটির সঙ্গে ছিল এক ধরনের ম্যালওয়্যার, যেটি ফোনে ছড়িয়ে পড়েছিল।

একই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে গত বছর ইসরায়েল ভিত্তিক এনএসও গ্রুপ পেগাসাস সফটওয়্যার দিয়ে প্রায় ১৪শ’ সাংবাদিক ও মানবাধিকার কর্মীর মোবাইল ফোন হ্যাক করেছিল।

কিন্তু ফেসবুকের দাবি, সমস্যাটা হোয়াটসঅ্যাপের নয়, এজন্য দায়ী অ্যাপলের আইওএস। কেননা হোয়াটসঅ্যাপের ‘এন্ড-টু-এন্ড’ অর্থাৎ দু’টো ডিভাইসের মধ্যকার তথ্য বিনিময়ের সুরক্ষার জন্য তৈরি এনক্রিপশন ব্যবস্থা হ্যাক করা অসম্ভব।

বিবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, জেফ বেজোসের ফোন হ্যাক হওয়ার ঘটনায় হোয়াটসঅ্যাপের কোনো দোষ নেই। দোষ ফোনের অপারেটিং সিস্টেমের।

ক্লেগ বলেন, হোয়াটসঅ্যাপের শক্তিশালী এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে মেসেজ একবার এক ডিভাইস থেকে পাঠানোর পর গ্রহীতা ডিভাইসে পৌঁছানোর আগ পর্যন্ত পথের মাঝে সেটিতে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার যোগ করার সুযোগ নেই।

Reneta

তার মতে, ম্যালওয়্যারটি মেসেজ পাঠানোর সময়ই এর সঙ্গে এমনভাবে পাঠানো হয়েছিল যেন হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠানো থেকে শুরু করে পৌঁছানো পর্যন্ত সেটি নিষ্ক্রিয় থাকে এবং মেসেজটি ওপেন করার পর আইওএস অপারেটিং সিস্টেমের সংস্পর্শে এসে সেটি সক্রিয় হয়ে ডিভাইসকে আক্রমণ করতে পারে।

অর্থাৎ, ফোনের অপারেটিং সিস্টেমেই কোনো ফাঁক রয়েছে, যাকে কাজে লাগিয়ে বেজোসের ফোন হ্যাক করা হয়েছে।

হ্যাকিংয়ের ঘটনার তদন্তকারী প্রতিষ্ঠান এফটিআই কনসালটিংয়ের দেয়া প্রতিবেদন অনুসারে, ভিডিও ফাইলটি ফোনে গ্রহণ করার পর থেকেই ফোনটি অস্বাভাবিক রকম বেশি পরিমাণে তথ্য বাইরে পাঠাতে থাকে। এসব তথ্যের মধ্যে ছিল বেজোসের সঙ্গে তার প্রেমিকা লরেন স্যানচেজের আদানপ্রদান করা গোপন মেসেজও।

এই হ্যাকের ঘটনায় ইতোমধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জড়িয়ে গেছেন। তদন্তের সঙ্গে যুক্ত, নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক কর্মকর্তা বলেছেন: মোহাম্মদ ব্যবহার করতেন, এমন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেই বেজোসের কাছে ভিডিওটি পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। এর পক্ষে বেশ কিছু ফরেনসিক প্রমাণও পাওয়া গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাপলঅ্যাপল আইফোনজেফ বেজোসফেসবুকহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT