চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন ব্যাংককে চিকিৎসাধীন ‘বেজবাবা’ সুমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২১
বিনোদন
A A

দীর্ঘদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অর্থহীন’ এর ভোকাল ও বেজবাবা খ্যাত সাইদুস সালেহীন খালেদ সুমন। উন্নত চিকিৎসা নিতে ১০ মার্চ ব্যাংককে যান এই শিল্পী। ১৮ মার্চের পর তার শারীরিক অবস্থার কোনো খবর পাওয়া যাচ্ছিলো না। গুঞ্জন ছিলো, তার অবস্থা গুরুতর।

অবশেষে নিজের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানালেন সুমন। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমন জানালেন, ‘আমার অবস্থা চলছে কোনরকম। সারাদিন হোটেলে বসে সাইবারপাঙ্ক খেলি আর তিন দিন পর পর হসপিটাল যাই থেরাপি করতে।’

আগামি মাসে ব্যাংকক ছেড়ে দেশে চলে আসবেন বলেও জানান সুমন। এ বিষয়ে তিনি বলেন, নেক্সট মাসে ঢাকা চলে আসবো ইনশাআল্লাহ। কয়েকটা সার্জারি করাতে হবে। স্পাইনের অবস্থা খুব একটা ভালো না। সম্ভবত ঈদের পর জার্মানি তে গিয়ে করাবো।

গুজবে খবর নিয়ে এই শিল্পী বলেন, যারা বলে বেড়াচ্ছে আমি ‘মৃত্যুর দিন গুনছি’ তাদের কথা সিরিয়াসলি নিবেন না। একটু আগেও চেক করলাম, আমি যথেষ্ট পরিমাণে ‘জীবিত’ আছি। যাইহোক, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।

ক্যানসারের পাশাপাশি প্রায় তিন বছর ধরে স্পাইনাল কর্ডের জটিলতায় ভুগছেন সুমন। অস্ত্রোপচার করতে আগেই জার্মানি যাওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে সেটা সম্ভব হয়নি।

২০১৮ সালে ব্যাংককে ক্যানসারের চিকিৎসা নিতে গিয়ে এক সড়ক দুর্ঘটনায় সুমনের মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকেই স্পাইনাল কর্ডের জটিলতায় ভুগছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থহীনক্যানসারগানচিকিৎসাধীনবেজবাবাব্যাংককলিড বিনোদনসংগীতসুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT