চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকার অপূর্বের যত অঘটন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বেকার অপূর্ব। সেটাও সমস্যা নয়। তাকে নিয়ে মূল সমস্যা, তিনি যেখানেই যান যেটাই করেন- একটা না একটা অঘটন ঘটান। সে কারণেই, তার নাম হয়ে ওঠে অঘটনঘটনপটিয়সী!

এমন একটি আবহ নিয়ে মজার নাটক নির্মাণ করলেন শিহাব শাহীন। নাম ‘অঘটন’। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক তুষারের চরিত্রে। সমস্যা একটাই পথে-ঘাটে তো বটেই চাকরির ইন্টারভিউ বোর্ডে গিয়েও ঘটান নানা অঘটন।

যেমন ইন্টারভিউ বোর্ডের ওয়েটিং রুমে আরও কয়েকজনের সঙ্গে তুষার বসে আছেন। দুশ্চিন্তায় হাতের নখ কামড়াতে কামড়াতে পাশের জন ‘ওহ’ বলে চিৎকার করে উঠলো। তুষার তাকিয়ে দেখেন, পাশের ছেলেটির পায়ের ওপর পাড়া দিয়ে তিনি বসে আছেন!

এমনই এক অঘটনঘটনপটিয়সী বোকাসোকা চরিত্রের বিপরীতে স্মার্ট ও বুদ্ধিমতী প্রেমিকা সাবিলা নূরকে পেয়ে যান অপূর্ব।

নির্মাতা জানান, এই প্রেমিকার সঙ্গে অপূর্বর পরিচয় হয় বাজে ঘটনার মধ্যদিয়ে। ভাইবা পরীক্ষার জন্য শুভ্র পোশাক পরে ক্লাসে যাচ্ছেন সাবিলা নূর। পাশ দিয়ে বাইকে চেপে বাসায় ফিরছিলেন অপূর্ব। সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে এমনভাবে বাইক চালালেন- সাবিলার পুরো পোশাক কাদায় ভরে গেল!

Reneta

এমনই ঘটনাবহুল মজার সব ঘটনা দিয়ে সাজানো হয়েছেন ‘অঘটন’ নাটকটি। এটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদ আয়োজনে ‘অঘটন’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: জিয়াউল ফারুক অপূর্বশিহাব শাহীনসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT