চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেওয়ারিশ হিসেবে দাফন সাবেক সচিবের লাশ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৫১ পূর্বাহ্ন ০২, মার্চ ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল সী-হ্যাভেন গেষ্টহোম থেকে উদ্ধারকৃত বৃদ্ধের ঝুলন্ত লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করার পর মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি ভূমি মন্ত্রনালয় ও দুদকের সাবেক সচিব দেলোয়ার হোসেন। তার পরিচয় জানার পর নড়েচড়ে বসেছে কক্সবাজারের প্রশাসন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ২৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ৩টার দিকে কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল সী-হ্যাভেন গেষ্টহোম হোটেলের ১০১ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট।

ঘটনাস্থল পরিদর্শন করা কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, হোটেল কক্ষের ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছিল। লাশের সাথে ৮ পৃষ্ঠার একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। তাতে কোন পরিচয় জানা যায়নি। সুইসাইড নোটে শুধুমাত্র নাম উল্লেখ ছিল। হোটেলের খাতায় পরিচয় এন্ট্রি নেই।

এ ব্যাপারে হোটেল হোটেল সী-হেভেন গেষ্টহোম এর জি এম শেখ মকবুল আহমদ বলেন, এ মুরব্বি ২ মাসের জন্য গত ৩ ফেব্রুয়ারী আমার হোটেলে উঠে। ২ মাসের ভাড়া বাবৎ ২৪ হাজার টাকা জমা দেন। তখন নিজের নাম শাহরিয়ার কামাল বলে জানিয়ে ছিলেন। তার ঠিকানা ও অন্য কিছু না জানতে অনুরোধ করায় হোটেল কর্তৃপক্ষ আর জানতে চাননি বলে জানান জি এম মকবুল।

হোটেলে উঠার কয়েক দিন পর তিনি বিআরটিসির অবসরপ্রাপ্ত সচিব বলে উল্লেখ করেছিলেন বলে জানান হোটেল ম্যানেজার সোহেল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, সুইসাইড নোটে তিনি শুধু নিজের নামটি উল্লেখ করেছেন। এমনকি তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেন।

Reneta

আসলাম হোসেন আরও জানান, কোন পরিচয় না পাওয়ায় উদ্ধার হওয়া লাশটি ১ মার্চ মঙ্গলবার বেলা ৩টার দিকে শহরের ঘোনারপাড়াস্থ কবরস্থানে দাফন করেছে কক্সবাজার পৌরসভা।

লাশ দাফনের পর তার কাছে পুর্বে পাওয়া এক মোবাইল নাম্বর থেকে জানতে পারি তিনি সাবেক সচিব। ১/১১ এর সময় দুদকের সচিব ছিলেন, সাভারের বিপি এ টির সাবেক রেজিষ্টার ছিলেন। তার বাড়ি চাঁদপুরের কছুয়া।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, উনার কোনো ছেলে মেয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। তবে এক আত্মীয় যোগাযোগ করেছে।

পুলিশ জানায় পোস্টমর্টেম করে দাফন করা হয়েছে। তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারখুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT