চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতি গ্রহের সবচেয়ে স্পষ্ট ছবি প্রকাশ করল নাসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ১০, এপ্রিল ২০১৭
পরিবেশ
A A

পৃথিবীর কাছে আসার সুযোগে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির অভূতপূর্ব সুন্দর কিছু ছবি তুলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহস্পতির এত বেশি স্পষ্ট এবং খুঁটিনাটি তথ্যযুক্ত ছবি এর আগে তোলার সুযোগ হয়নি।

গত ৩ এপ্রিল বৃহস্পতি এসেছিল পৃথিবীর সবচেয়ে কাছে, মাত্র সাড়ে ৪১ কোটি মাইল দূরত্বে। শুধু তাই নয়, এর ক’দিন পর, ৭ এপ্রিল দানব গ্রহটি চলে আসে ‘অপজিশন’ নামক অবস্থানে। এর অর্থ হলো, বৃহস্পতি ছিল একই সঙ্গে পৃথিবী ও সূর্যের উল্টো দিকে। তখন সূর্য, পৃথিবী ও বৃহস্পতি একই সরল রেখায় চলে আসে, যেখানে পৃথিবীর অবস্থান হয় সূর্য আর বৃহস্পতির মাঝামাঝি।

এই অবস্থায় গ্যাস দানব বৃহস্পতি তার সব রঙ নিয়ে সম্পূর্ণ সৌন্দর্য মেলে ধরেছিল পৃথিবীর দিকে। আর সেই সুযোগে হাবল স্পেস টেলিস্কোপ গ্রহটির অসাধারণ কিছু ছবি ধারণ করেছে।

অবশ্য ৩ এপ্রিল থেকেই ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে নাসা’র গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের অ্যামি সিমনের নেতৃত্বে একটি গবেষক দল হাবল টেলিস্কোপ দিয়ে ছবি তুলেই যাচ্ছে। এতটা কাছ থেকে ছবি তোলার ফলে গবেষকরা বৃহস্পতির বায়ুমণ্ডলের মাত্র ৮০ মাইল এলাকার খুঁটিনাটিও আলাদা করে চিহ্নিত করতে পারছেন। আর সেসব ছবির একটিই সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন:

ছবিগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গ্রেট রেড স্পট – বৃহস্পতির একটি বিশালাকার ঘূর্ণিঝড়। গত দেড়শ’ বছর ধরে বিজ্ঞানীরা ঝড়টি পর্যবেক্ষণ করে আসছেন।

Reneta

ঝড়টি পৃথিবীর চেয়েও আকারে বড়। তবে সময়ের সাথে এটি ধীরে ধীরে ছোট এবং তুলনামূলক গোল আকৃতি ধারণ করছে। বিজ্ঞানীদের আশা, হাবল টেলিস্কোপের নতুন তোলা ছবিগুলো গ্রেট রেড স্পটের প্রকৃতি, গঠনসহ কেন এটির আকার পরিবর্তন হচ্ছে – এমন আরও অনেক তথ্য বুঝতে সাহায্য করবে।

আরও জানতে ভিডিওটি দেখুন:

Jui  Banner Campaign
ট্যাগ: বৃহস্পতি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT