চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে ‘কাঠবিড়ালী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে টিএসসি প্রাঙ্গণে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে দেখানো হয়েছে ক্লাসিক ও সাম্প্রতিক সময়ের বেশকিছু আলোচিত বাংলা ছবি। আর এই উৎসবের শেষ দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেখানো হবে বহুল আলোচিত ছবি ‘কাঠবিড়ালী’।

৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ইতি তোমারই ঢাকা, ফাগুন হাওয়ায়, স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’, নূরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’, আদিত্য বিক্রমের ‘আসা যাওয়ার মাঝে’র মতো চলচ্চিত্র। উৎসবের চতুর্থ দিনে দেখানো হচ্ছে অঞ্জন দত্তের ‘ফাইনালি ভালোবাসা’ এবং ইমপ্রেস টেলিফিল্মের ‘আলফা’। এরমধ্যে ফাইনালি ভালোবাসা দেখানোর সময় টিএসসিতে উপস্থিত থাকবেন নির্মাতা অঞ্জন।

তবে শেষ দিনের প্রদর্শনী হিসেবে সবার আগ্রহ ‘কাঠবিড়ালী’ নিয়ে। তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার এই চলচ্চিত্রটি নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্টও দেখা গেছে। তাছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘কাঠবিড়ালী’ প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন ছবির কলাকুশলীরাও।

ত্রিশ টাকার দর্শনীর বিনিময়ে দেখা যাচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’-উৎসবে জায়গা করে নেয়া চলচ্চিত্রগুলো।

চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ ছবিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর, সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। ছবির কাহিনী লিখেছেন পরিচালক নেয়ামূল মুক্তা নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।

Jui  Banner Campaign
ট্যাগ: আবিরআমার ভাষার চলচ্চিত্রকাঠবিড়ালীফাইনালি ভালোবাসাফেব্রুয়ারিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT