চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি মাথায় নিয়েই সংবাদ সম্মেলনে মাসাকাদজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ে দলের ওয়ার্মআপ শেষ হতেই মেঘে ঢেকে গেল শের-ই-বাংলা স্টেডিয়ামের আকাশ। খানিক পরই শুরু হল বৃষ্টি। ভাদ্রের ভ্যাপসা গরমে আকাশ থেকে নেমে আসা পানি যেন প্রশান্তিই দিয়ে গেল সফরকারী দলের ক্রিকেটারদের।

ওয়ার্মআপ, বৃষ্টির আগে একাডেমি মাঠের নেটে কিছুক্ষণ ব্যাট-বলের অনুশীলন করে বুদ্ধির পরিচয় দিয়েছে জিম্বাবুয়ে দল। যে কারণে বৃষ্টির পানি বিরক্তি কিংবা আক্ষেপ জমাতে পারেনি খেলোয়াড়দের মনে।

দলের মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছিলেন, অনুশীলন শেষ করে কথা বলবেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বৃষ্টির সময়টা অলস না কাটিয়ে অপরদিকের ডাগআউটে খোশগল্পে মেতে থাকা সাংবাদিকদের কাছে চলে এলেন জিম্বাবুয়ের বিদায়ী অধিনায়ক। ছাতা হাতে ঠায় দাঁড়িয়ে রইলেন মিডিয়া ম্যানেজার।

দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের মঞ্চ হিসেবে মাসাকাদজা বেছে নিয়েছেন বাংলাদেশকে। টাইগারদের ডেরায় ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলেই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন জিম্বাবুয়ে অধিনায়ক। ৩৬ বছর বয়সী এ ক্রিকেটারের শেষের শুরুটা হবে আগামী শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে।

তার আগে মঙ্গলবার একাডেমি জিম্বাবুয়ে দলের প্রথম অনুশীলনে বেশ হাসিখুশি দেখা গেল মাসাকাদজাকে। এমনকি অবসরের প্রসঙ্গে কথা বলতে গিয়েও হাসোজ্জ্বল থাকলেন এই তারকা ক্রিকেটার, ‘জিম্বাবুয়ের হয়ে অনেকদিন খেলেছি। উপভোগ করেছি প্রতিটা মুহূর্ত। দেশের হয়ে খেলতে পারা গর্বের ব্যাপার। শেষের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই।’

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শুরু করার আগে বাংলাদেশ দল টেস্ট সিরিজে আফগানিস্তানের কাছে হেরে খেয়েছে বড় এক ধাক্কা। তবে আফগানিস্তানের জয় কিংবা বাংলাদেশের হার কোনোটিতেই অবাক হননি মাসাকাদজা।

Reneta

এই ক্রিকেটার মনে করেন টস জয়ই এগিয়ে দিয়েছে আফগানদের, ‘চট্টগ্রাম টেস্টের ফলাফল দেখে আমি খুব অবাক হইনি। উইকেট কিছুটা ভিন্ন মনে হয়েছে আমার কাছে। এমন ম্যাচে টস জয় অনেক সময়ই একটি দলকে এগিয়ে দেয়। আর তাদের স্পিন আক্রমণ অনেক ভালো। তারা উইকেটের সুবিধা নিতে পেরেছে। তাই বলে টি-টুয়েন্টি সিরিজ টেস্টের মতো হবে না। এটি সংক্ষিপ্ত সংস্করণ। উইকেটও নিশ্চয়ই ভিন্ন হবে, আর খেলাও।’

টি-টুয়েন্টি সিরিজে টাইগার স্কোয়াডে এসেছেন আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসিন আরাফাতের মতো তরুণ ক্রিকেটার। নতুনদের নিয়ে দল গড়লেও টি-টুয়েন্টি সিরিজ তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে বলে মনে করেন জিম্বাবুয়ে অধিনায়ক।

মিরপুরে আসল লড়াইয়ে নামার আগে বুধবার ফতুল্লায় প্রস্তুতি হিসেবে বিসিবি একাদশের বিপক্ষে একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। বিসিবির দলটিতে খেলবেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও।

Jui  Banner Campaign
ট্যাগ: মাসাকাদজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম কর্মদিবসেই ব্যস্ততম সময় পার করছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT