আর্জেন্টিনা আর ব্রাজিলের ধ্রুপদ্রি ফুটবলের লড়াইয়ে হানা দিল বৃষ্টি। বুয়েনস এইরেসে ভারি বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে আজকের খেলা। দেশ দুটির ফুটবল ফেডারেশনের আলোচনার পর সিদ্ধান্ত হয়; আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়’টায় আবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বাংলাদেশ সময় আজ ভোর ছয়’টায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আর্জেন্টিনার রাজধানীতে গতকাল দিনভর বৃষ্টি থাকায় খেলা আর মাঠে গড়ানো সম্ভব হয়নি।
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা মার্তিনোর দল পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে।
আর চিলির কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে বিজয়রথে ফেরে ব্রাজিল।







