রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের পেট্রোল পাম্পের বিপরীতে একটি ১২ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন চ্যানেল আই অনলাইনকে জানান, রামপুরার ওয়াপদা এলাকার একটি ১২ তলা ভবনের ছয় তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ভবনের ছয় তলা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা যায় নি।








