চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় অভিযুক্ত ২৫

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১২:৩১ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০১৯
অপরাধ
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় দায়ের করা মামলার চার্জশিট আজ দাখিল করার কথা রয়েছে। এতে ২৫ জনকে আসামি করা হচ্ছে। যাদের মধ্যে এহাজারভুক্ত ১৯ জন।

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, এজাহারের বাইরে আরও ছয়জনকে আসামি করা হচ্ছে। যাদের থেকে পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর এজাহারভুক্তদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে। সব মিলিয়ে ২১ জন কারাগারে আছেন। চার্জশিটে ২১ জনের সবাইকেই আসামি করা হচ্ছে।

এর বাইরে চার্জশিটে পলাতক আসামি হিসেবে চারজনের নাম উল্লেখ করা হচ্ছে। তাদের মধ্যে তিনজনের নাম এজাহারে আছে। অন্যজনের নাম তদন্তে বেরিয়ে এসেছে।

চার্জশিটে বাদীসহ ৩২ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হচ্ছে। প্রস্তুতকৃত চার্জশিট এরই মধ্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম অনুমোদন করেছেন।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, আবরার হত্যা মামলার চার্জশিট আজ আদালতে দাখিল করা হবে। বিস্তারিত দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে পিটিয়ে নির্মমভাবে  হত্যা করা হয়। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Reneta

এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে সাবেক উপদেষ্টা আদিলুর রহমানকে হয়রানির নিন্দা জানিয়েছে ‘অধিকার’

মার্চ ৩, ২০২৬

বাবা হারালেন সাঙ্গাকারা

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনীতে মাথার ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলার পরিকল্পনার কারণেই ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান: মার্কো রুবিও

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT