চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েটে কি ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ হচ্ছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা মিলে সব ধরনের ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

বুধবার দুপুরে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

শিক্ষকদের মানববন্ধন করার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময়কালে এক শিক্ষার্থী জানতে চান: আন্দোলনরত শিক্ষার্থীদের যে দশ দফা দাবি দেয়া হয়েছে তার মধ্যে ছয় নম্বর দাবি ছিল বুয়েটে সব ধরনের সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাহলে আপনারা কি এটা মেনে নিয়েছেন?

ড. মিজানুর রহমান বলেন: ছাত্র রাজনীতি ছাড়াও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

রাজনৈতিক দলের প্রভাব শিক্ষকদের চেয়ে বেশি, এ অবস্থার পরিবর্তন হবে কিনা? শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন কিনা? আন্দোলনরত এক শিক্ষার্থীর এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন: আমরা অবশ্যই থাকবো তোমাদের সাথে। শিক্ষক ও ছাত্ররা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বুয়েটে ছাত্র রাজনীতির আর দরকার নেই। শিক্ষক সমিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।

এরপরই শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Reneta

অন্যদিকে বুধবার বিকেল ৩টার দিকে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করেন শেরেবাংলা হলের প্রভোস্ট মো. জাফর ইকবাল খান।

এছাড়া আবরার ফাহাদ হত্যার দায় নিয়ে বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক।

আবরার ফাহাদকে রোববার সন্ধ্যার পরে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। এরপর শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন।

এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম ফুয়াদসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

Jui  Banner Campaign
ট্যাগ: আবরার ফাহাদ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT