চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসানে প্রশংসিত ‘শনিবার বিকেল’, তবু বিষণ্ণ ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

সোমবার কোরিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯’-এ হয়ে গেল বাংলাদেশের আলোচিত ছবি ‘শনিবার বিকেল’-এর প্রথম প্রদর্শনী। যেখানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বুসান থেকে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা জানালেন, বুসানের প্রথম শোতেই ‘শনিবার বিকেল’ হাউজফুল!

বিমান বন্দরে নেমেই সোজা বুসান সিনেমা সেন্টারে গেছেন ফারুকী। আর গিয়েই অভিভূত তিনি। ফারুকী জানালেন, বিমান থেকে নেমেই স্ক্রিনিংয়ের আগে আগে গিয়ে ‘বুসান সিনেমা সেন্টার’-এ গিয়ে পৌঁছালাম। সেখানেই আমার ছবির প্রদর্শনী হয়েছে। আর গিয়েই রীতিমত মুগ্ধ। ভেবেছিলাম এমনিতেই সোমবার, তারউপর আবার সকালে স্ক্রিনিং! এই ছবি ক’জন দেখতে আসবে! কিন্তু যে পরিমাণ দর্শক ছবিটি দেখেছে, আমরা রীতিমত অভিভূত! সবাই ছবিটির প্রশংসা করেছেন বলেও জানান নির্মাতা।

সিনেমা প্রদর্শনীর পর দর্শকের সাথে প্রশ্নোত্তর পর্বেও অংশ নিয়েছেন ফারুকী। এসময় তার সঙ্গে ছিলেন ‘শনিবার বিকেল’-এর সহ-প্রযোজক আনা। ফারুকী বলেন, আমি সব সময় দর্শকের সাথে প্রশ্নোত্তর পর্বের এই সেশনটা উপভোগ করি। বুসানেও দারুণ অভিজ্ঞতা হলো। ‘শনিবার বিকেল’ নিয়ে বহু দর্শকের দারুণ সব প্রশ্নের উত্তর দিয়েছি।

ফারুকী জানান, দর্শকের সাথে ৪০ মিনিটের মতো ‘শনিবার বিকেল’ নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে। এরপর দুপুরে ‘শনিবার বিকেল’-এর সহ-প্রযোজক আনা অংশ নেন ‘কো প্রোডাকশন’-এর উপরে একটি সেশনে। সেখানে তিনি কথা বলেন ‘শনিবার বিকেল’ ও ‘মারিয়াম’ নামের একটি ছবি নিয়ে। এরপর ফারুকী অংশ নেন প্রেস ইন্টারভিউতে।

কিন্তু এতো সব কিছুর মধ্যে বিষণ্ন ফারুকী। জানালেন, এতো অসাধারণ একটি শোয়ের পর ভেবেছিলাম ফেসবুকে একটা পোস্ট দিবো। বুসানে প্রদর্শীত ‘শনিবার বিকেল’ নিয়ে কিছু বলবো। কিন্তু যতোবারই ফেসবুকে ঢুঁ দিয়েছি, ততোবারই নিউজ ফিডে আবরার হত্যার সংবাদটি সামনে চলে এসেছে! ভাবলাম, যে দেশে মৃত্যু এতো সহজ হয়ে যায়, সে দেশে এইসব সিনেমা টিনেমার কথা না বলায় ভালো। তাই চুপচাপ আছি।

৩ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এই উৎসবে ‘উইন্ডো অব এশিয়ান সিনেমা’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘শনিবার বিকেল’। যার প্রথম প্রদর্শনী ছিলো সোমবার। এছাড়া মঙ্গলবার কোরিয়ার স্থানীয় সময় দুপুর ২টায় এবং বৃহস্পতিবার দুপুর ২টায় দেখানো হবে বাংলাদেশের এই ছবিটি।

২০০৯ সাল থেকে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছেন ফারুকী। কখনও তাঁর চলচ্চিত্রের প্রদর্শনীতে, কখনও বিচারক হিসেবে, আবার কখনো বা শুধুই দর্শক হিসেবে। সর্বশেষ ২২ তম বুসান চলচ্চিত্র উৎসবেও ছিলো তাঁর আলোচিত ছবি ‘ডুব’।

Reneta

বাংলাদেশে মুক্তির অনুমতি না পেলেও ‘শনিবার বিকেল’ এরইমধ্যে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম ফেস্টিভাল, বাগরি ফাউন্ডেশন লিফ (LIFF) ফেস্টিভালের অধীনে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে এবং জার্মানের মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগ সিনেকোপ্রো কম্পিটিশনে দেখানো হয়েছে।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। ‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Jui  Banner Campaign
ট্যাগ: আবরার হত্যাকোরিয়াডুবদেশফারুকীবুসানমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT