চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলীর ‘বাঙালিয়ানা’ মুগ্ধতা ও আলতা বানু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

তার কাছে বৈশাখের আগেই পৌঁছে গিয়েছিল টিপ, চুড়ি,আলতা, ফুল, চুলের ফিতা, মাটির গহনা, সুতির শাড়ি। উপহার হিসেবে। বাঙালিয়ানার এমন উপহারে তিনি বিমোহিত হন। যার ফলশ্রুতি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট। ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’ খ্যাত শবনম বুবলী দিয়েছেন এ পোস্ট। বৈশাখের আগে দেয়া পোস্টে বাঙালিয়ানার প্রতি মুগ্ধতার বহিঃপ্রকাশ ঘটেছে।

বৃহস্পতিবার দেওয়া পোস্টে লেখা হয়, টিপ, চুড়ি,আলতা, ফুল, চুলের ফিতা, মাটির গহনা, সুতির শাড়ি (পুরোই বাঙালিয়ানা)। পহেলা বৈশাখ উপলক্ষে এতো সুন্দর উপহার পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্মকে।’ মুগ্ধতা মেশানো শবনম বুবলির এই পোস্ট প্রশংসা অর্জন করেছে নেটিজেনদের।

বাঙালিয়ানার এই উপহার বুবলীর কাছে গেছে ‘আলতা বানু’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে। ফরিদুর রেজা সাগরের গল্পে অরুণ চৌধুরী নির্মিত  সিনেমাটি শুক্রবার (২০ এপ্রিল) মুক্তি পাচ্ছে। প্রচারণার বিষয়ে পরিচালক অরুণ চৌধুরী বলেন, ‘আলতা বানুর এমন উপহার আমরা আমাদের তারকাদের কাছে পৌঁছে দিচ্ছি নতুন বছর উপলক্ষ্যে। উপহার পেয়ে বুবলী সেটা আবার ফেসবুকে তার অ্যাকাউন্টে পোস্ট করেছে দেখে ভালো লাগছে।

রাত পোহালেই মুক্তি পাচ্ছে অরুণ চৌধুরীর পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আলতা বানু’। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফারজানা রিক্তা,আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ।

ফরিদুর রেজা সাগরের গল্পে আলতাবানুর সংলাপ লিখেছেন বৃন্দবন দাস। দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। ২ ঘণ্টা ১০ মিনিটের এই ছবিটির মুক্তি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আলতাবানুবুবলিলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT