চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোকোর মৃত্যুবার্ষিকী: বুধবারের হাজিরা থেকে খালেদাকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মানবিক বিবেচনায় বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতের কাছে মামলার কার্যক্রম বুধবারের জন্য মুলতবির আবেদন জানায়। আদালত তা নাকচ করে দিয়ে খালেদা জিয়াকে ওইদিনের জন্য ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

আদালত জানান, আসামী সরফুদ্দিন আহমেদ এবং কাজী সালিমুল হকের পক্ষে যথারীতি যুক্তিতর্ক চলবে।

বুধবার বিএনপি চেয়ারপার্সন আদালতে আসবেন কিনা জানতে চাইলে সানাউল্লাহ মিয়া বলেন, ‘আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়া আদালতে আসবেন কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মঙ্গলবার যুক্তিতর্ক প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে দুপুর ২টায় শুরু হয়।

মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে আদালতে আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আদালতে এসে তিনি জানতে পারেন দুপুর ২টায় আদালত শুরু হবে। এতে বিরক্তি প্রকাশ করেন খালেদা জিয়া।

Reneta

আদালত বিলম্ব করছেন কেন জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল চ্যানেল আই অনলাইনকে সকালে বলেন, আজ ডেথ রেফারেন্স এর কারণে কোর্ট ২টা পর্যন্ত মুলতবি করা হয়। ডেথ রেফারেন্স হলো সিনিয়র আইনজীবী যারা মারা গেছেন তাদের সম্মানে স্মরণ সভার আয়োজন করা হয় প্রতি বছর। এর জন্য দেশের সকল কোর্ট ২টা পর্যন্ত মুলতবি থাকে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, সুপ্রিমকোর্টও ডেথ রেফারেন্স করে থাকে। তবে তার জন্য আগে থেকে নোটিশ দেয়া হয়। এখানে তা করা হয়নি।

২৪ ও ২৫ জানুয়ারি আসামী শরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হকের পক্ষে চলমান যুক্তিতর্ক উপস্থাপন এর দিন ধার্য রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি খালেদা জিয়াসহ ৬ আসামির মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT