চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুকে কাঁপন ধরাতে ঢাকায় আসছে ‘অ্যানাবেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৭, জুন ২০১৯
বিনোদন
A A

ভৌতিক ছবির দর্শকদের বেশ ভালোভাবেই জানা আছে ‘অ্যানাবেল’-এর কথা। ২০১৪ সালে মুক্তি পাওয়া এ ছবির হাঁড় হিম করা দৃশ্যের কথা মনে করলে এখানো গা ছমছম করে ওঠে। ভয়ঙ্কর এক পুতুলের গল্প নিয়ে নির্মিত ছবিটি মুক্তির পরপরই জায়গা করে নিয়েছিলো বক্স অফিসের শীর্ষে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় এর সিক্যুয়াল ‘অ্যানাবেল: ক্রিয়েশন’। এটিও প্রত্যাশিত সাফল্যের ফসল ঘরে তোলে।

যার ধারাবাহিকতায় এবার আসছে অ্যানাবেল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এবং কনজ্যুরিং ইউনিভার্সের সপ্তম ছবি ‘অ্যানাবেল কামস হোম’। ২৮ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এ ছবি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লক্সেও মুক্তি পাবে ছবিটি।

ছবির গল্প লিখেছেন গ্যারি ডবারম্যান। ‘অ্যানাবেল’ এর আগের দুটি কিস্তির গল্পও তিনিই লিখেছিলেন। তবে ‘অ্যানাবেল কামস হোম’ এর মাধ্যমে পরিচালনায় অভিষেক হচ্ছে তার। ছবিটি প্রযোজনা করেছেন জেমস ওয়ান এবং পিটার সাফরান।

আগের ছবিতে দেখা গেছে, আদরের মেয়েটির আকস্মিক মৃত্যুর ২০ বছর পরে এক পুতুল-নির্মাতা ও তার স্ত্রী তাদের বাড়িতে এক সন্ন্যাসিনী ও কিছু অনাথ বাচ্চাকে জায়গা দেন। তারপরে শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড। ঘটনার কেন্দ্রে রয়েছে অ্যানাবেল নামের পুতুলটি। কি সাংঘাতিক সব দৃশ্য! যারা দেখেছেন তারা জানেন। অ্যানাবেল এমনই আতঙ্ক তৈরি করেছে যে, এ ছবি দেখার পর নিজেদের বাড়ি থেকে অনেকেই ছোটদের খেলার সঙ্গী পুতুলকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলেছিলেন বলে জানা গেছে।

শুধু ছোটরা নয় বাড়ির বড় সদস্যরাও ভয় পেতে শুরু করেন এমন খবরও এসেছে। এবারের ছবিতে দেখা যাবে, অ্যানাবেল এর ধ্বংসাত্মক আচরণ বন্ধ করার জন্য পুতুলটিকে লোরেন ওয়রেন তাদের ঘরের পুরোহিতের মন্ত্র পড়া একটি পবিত্র কাচের বাক্সে আটকে রেখেছিলেন। কিন্তু ভয়ঙ্কর এক রাতে অ্যানাবেল রুমের খারাপ আত্মাদের জাগিয়ে তুলে মুক্ত করে ফেলে নিজেকে। এরপর তাদের লক্ষ্য থাকে ওয়ারেনের দশ বছর বয়সী মেয়ে জুডি এবং তার বন্ধুদের ক্ষতি করা।

ছবির ট্রেলার দেখার পর বলাবলি হচ্ছে, আবারও দর্শকদের বুকে কাঁপন ধরানোর পাশাপাশি বক্স অফিসেও কাঁপন ধরাবে অ্যানাবেল।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যানাবেলভৌতিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অনলাইন জুয়ায় গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সরকারের আকার ছোট হবে, কমবে মন্ত্রনালয়ের সংখ্যা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT