চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীমা মেলায় সাড়ে ১৮ কোটি টাকার দাবি পরিশোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A

এ বছর বীমা মেলায় ১৮ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকার বীমা দাবির চেক গ্রাহকদের দেয়া হবে বলে জানিয়েছেন এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য গকুল চাঁদ দাস।

সোমবার রাজধানীর মতিঝিলে আইডিআরএ’র সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইডিআরএ এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বীমা মেলা। এই মেলা উপলক্ষ্যে সংবাদ সমেলনের আয়োজন করা হয়।

আইডিআরের জনবলের অভাব রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে গকুল চাঁদ দাস বলেন, দেশের জিডিপিতে বীমা খাতের অবদান খুবই কম। মাত্র ০.৭ শতাংশ। অথচ ভারতে এই হার ৪ শতাংশ। তাই এ খাতের উন্নয়নে এগিয়ে আসা দরকার।

দেশে মোট ৭৫টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে জীবন বীমা ৩০টি এবং সাধারণ বীমা ৪৫টি। এ খাতে জড়িত রয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। তবে এখাতে গ্রাহকদের বীমা দাবি পূরণ না করাসহ কোম্পানিগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে গকুল চাঁদ দাস সাংবাদিকদের বলেন, গ্রাহকদের অভিযোগ আমলে নেয়া হচ্ছে। তবে অভিযোগের সংখ্যা আগের তুলনায় অনেকাংশে কমিয়ে আসছে। অনেক অভিযোগের সমাধান করা হয়েছে। মেলার উদ্বোধনের দিন ১৮ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকার বীমা দাবির চেক বীমা গ্রাহকদের দেয়া হবে।

Reneta

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী বলেন, আমি এখানে যোগ দেয়ার পর জীবন বীমাগুলোর মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২০ হাজার ৭০৪ জন গ্রাহকের ৪০ কোটি ১১ লাখ ৯০ হাজার ১৬৩ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৫৬ জন গ্রাহকের ৫ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৫২০ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪১৪ জন গ্রাহকের ১০ কোটি ৫৮ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করা করেছে।

আর সাধারণ বীমা কোম্পানিগুলোর মধ্যে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ৬ জন গ্রাহকের ১৭ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২০৪ টাকা এবং শস্য বীমার দাবি বাবদ ১ হাজার কৃষককে ৩ লাখ ৭৩ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্স ১৪ জন গ্রাহকের ৯৭ লাখ ৬৬ হাজার ৭৯৩ টাকা ও ফেডারেল ইন্স্যুরেন্স ১ জন গ্রাহকের ২৩ কোটি ৯৮ লাখ ১ হাজার ১৫ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে ২২ ডিসেম্বর সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বীমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবংএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিখোঁজ সন্তানের জন্য অভিনেত্রী নাসিমা খানের আর্তনাদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT