চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের ৩ দিনের মাথায় খুন প্রবাসী যুবক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের পেকুয়ায় বিয়ের মাত্র তিনদিনের মাথায় ডাকাতের গুলিতে মো. নুরুন্নবী (২৮) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই মো. মোজাম্মেল ও মা হাজেরা বেগম।

মঙ্গলবার রাত ৮টার দিকে শিলখালী ইউনিয়নের সাপেরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়: পেকুয়া উপজেলার শীলখালী সাপেরগাড়া গ্রামের হাসান শরীফের মালয়েশিয়া প্রবাসী পুত্র মো. নুরুন্নবীর সাথে গত রোববার টইটংয়ের ধনিয়াকাটা এলাকার ইয়াসিন শরীফের মেয়ে ছাদেকা ইয়াসমিনের বিয়ে হয়।

বিয়ের তিনদিনের মাথায় মঙ্গলবার
রাত ৮টার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়।

ডাকাতদল বাড়িতে ঢুকে বরের বড় ভাই ফরিদুল আলমের হাত ও চোঁখ বেঁধে ফেলে। এরপর বাড়ির ভেতর ঢুকে স্বর্ণালংকার ও মালামাল লুট করতে গেলে নুরুন্নবী ও মোজাম্মেলসহ পরিবারের অন্য সদস্যরা বাধা দেয়। সে সময় ডাকাতরা তাদের উপর এলোপাতাড়ি গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

Reneta

এতে ঘটনাস্থলেই নুরুন্নবী নিহত ও তার ভাই এবং মা গুরুতর আহত হন। একপর্যায়ে গুলি করতে করতে মালামাল নিয়ে ডাকাতদল পালিয়ে যায়।

নিহতের ভাইপো দেলোয়ার হোসেন বলেন: ‘আমার চাচা এক মাস আগে মালায়েশিয়া থেকে দেশে আসেন। রোববার বিয়ের পর মঙ্গলবার চাচার শ্বশুরবাড়ি থেকে পাঁচজন মেহমান বেড়াতে আসেন। রাতে ডাকাতের গুলিতে চাচা নিহত হন।’

পুলিশ জানায়: আহত দুইজন পেকুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পেকুয়া থানার ওসি কামরুল আজম ডাকাতির ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: খুনগুলিডাকাতপ্রবাসীবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT