চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের রাতেই মধুচন্দ্রিমায় উড়াল দিলেন নেহা-অঙ্গদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ন ১১, মে ২০১৮
বিনোদন
A A

সকালে বিয়ে করে রাতেই মধুচন্দ্রিমার জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ।

বলিউডের সবাই যখন ব্যস্ত সোনম কাপুরের বিয়ে নিয়ে, ঠিক তখনই প্রচারমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি বিয়ে করেছেন আরেক বলিউড তারকা নেহা ধুপিয়া। বর ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অঙ্গদ বেদি।

মুম্বাইয়ের এক গুরুদুয়ারায় অঙ্গদের সঙ্গে যখন নেহা সাতপাক ঘুরেছেন, তখন তাদের পাশে ছিলেন পরিবারের খুব ঘনিষ্ঠ সদস্য আর কয়েকজন বন্ধু।

গতকাল বৃহস্পতিবার ১০মে সকালে বিয়ে হয়েছে তাদের, এরপর রাতেই তারা মধুচন্দ্রিমার জন্য উড়াল দেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নেহা ও অঙ্গদ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে তাঁদের বন্ধু, আত্মীয়স্বজন আর বড় ও ছোটপর্দার তারকাদের।

নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদির বিয়ের ছবি প্রথম প্রকাশ করেন পরিচালক করণ জোহর। নেহা নিজেও ইনস্টাগ্রামে তার বিয়ের ছবি শেয়ার করেন। সেখানে নেহা লিখেছেন, ‘এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি আজ আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি। হ্যালো ডিয়ার, হাজব্যান্ড!’

আর অঙ্গদ বেদি টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড এখন বউ। হ্যালো মিসেস বেদি!’ এরপর তাদের বিয়ের খবর সংবাদমাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

Reneta

নেহা আর অঙ্গদ বেদির বন্ধুত্ব অনেক দিনের। এই বন্ধুত্ব থেকেই একসময় সম্পর্কের সূত্রপাত এবং এবার বিয়ের সিদ্ধান্ত।

দে দানা দান, চুপ চুপ কে, সিং ইজ কিং, তুমহারি সুলু-এর মতো বলিউড সিনেমার অভিনেত্রী নেহা ধুপিয়া। বর্তমানে তিনি ব্যস্ত আছেন এমটিভি’র রিয়েলিটি শো ‘রোডিজ রাইজিং এক্সট্রিম’-এর শ্যুটিংয়ে।

অন্যদিকে অঙ্গদ বেদি শেষ কাজ করেছেন সালমান খান-এর ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায়। এছাড়া তিনি আইপিএল-এর একটি সিজনে হোস্ট হিসেবে ছিলেন অঙ্গদ।

Jui  Banner Campaign
ট্যাগ: নেহা ধুপিয়াবলিউড
শেয়ারTweetPin1

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT