চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি, জানালেন নিজেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

গেল কয়েক মাস ধরেই বি-টাউনে চর্চা চলছিল প্রেমিক সুরাজ নাম্বিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী মৌনি রায়ের বিয়ে নিয়ে। শুধু তাই নয় চলতি মাসের মাঝামাঝিতে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, আসছে ২৭ জানুয়ারি রাজকীয় বিয়ে সারতে যাচ্ছেন মৌনি।

যদিও সেসময় বিষয়টি নিয়ে চুপ ছিলেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার যেন নিজের বিয়ের গুঞ্জনকে ইতিবাচক বলে সাড়া দিলেন।

সোমবার (২৪ জানুয়ারি) মুম্বাইয়ে পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হন মৌনি। এসময় পাপারাজ্জিদের দল বারবার অভিনেত্রীকে তার শিগগির বিয়ের প্রসঙ্গ টেনে অভিনন্দন জানান। যারই প্রতিউত্তরে অভিনেত্রী তাদের ধন্যবাদ জানিয়ে বিয়ের গুঞ্জনকে কবুল করে নেন।

প্রথমে প্রেমিক সুরাজ নাম্বিয়ার সঙ্গে মৌনি রায়ের ইতালি কিংবা দুবাইয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু তার মানে যে বিয়ের আয়োজনে কমতি থাকছে এমনটা না। গোয়ার সমুদ্রসৈকতে প্রেমিক সুরাজ নাম্বিয়ারের সঙ্গে সাতপাকে ঘুরবেন পশ্চিমবঙ্গের কোচবিহারের এই কন্যা। এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

ইতোমধ্যেই দক্ষিণ গোয়ার একটি বিলাসবহুল হোটেল বুক করেছেন অভিনেত্রী। সেখানেই থাকবেন পাত্র-পাত্রীর পরিবার ও আত্মীয়রা। তিন দিন ধরে চলবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। কোভিড প্রটোকল মেনেই হবে বিয়ের আয়োজন। অতিথিদের দেখাতে হবে টিকার সনদ। অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, একতা কাপুর, মনীশ মালহোত্রা, আশকা গোরাডিয়াসহ অনেকেই।

দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরাজ নাম্বিয়ার। সুরাজের সেখানে নিজস্ব ব্যবসাও আছে। তবে বেঙ্গালুরুতে আদি বাড়ি সুরাজের। ২০২০ সালের শুরুতে দুবাইয়ে থাকাকালে সুরজের প্রেমে পড়েন মৌনি রায়।

Reneta

২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করেন মৌনি। এরপর ২০০৬ সালে তিনি ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। তবে মৌনি রায় নজর কাড়েন একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: একতা কাপুরকরণ জোহরদীর্ঘদিনের প্রেমিকবলিউড অভিনেত্রীবিয়েমনীশ মালহোত্রামৌনি রায়সুরাজ নাম্বিয়াহিন্দি টেলিভিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নেশনস লিগ: কঠিন গ্রুপে ফ্রান্স-ইতালি-ইংল্যান্ড-স্পেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা সমাপ্ত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে বিজয়ী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশ ও মানুষের সেবায় কাজ করার আহবান ডা.জাহিদ হোসেনের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT