জনপদ

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না তাদের

সড়ক দুর্ঘটনায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশে একটি বাস দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দু’জন নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন- শহরগোপিনপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে ফরিদ উদ্দিন (৪৫) এবং শোলাকুড়া গ্রামের মান্নানের ছেলে আসাদুল ইসলাম (২৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাগরদিঘী ইউনিয়নের আশারিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাগরদিগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার জানান, বিকেলে ফরিদ ও আসাদুল মোটরসাইকেল নিয়ে সাগরদিঘীর দেওপাড়া একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) আজহারুল ইসলাম ব‌লেন, অভিযোগ না থাকায় ওই দুই মর‌দেহ তার স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এছাড়া ট্রাক‌টি আটক ক‌রে থানা হেফাজ‌তে রাখা র‌য়েছে।

বিষয়:টাঙ্গাইলট্রাক মোটরসাইকেল সংঘর্ষ
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…