চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিটিআই-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনভর আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন

মিতুল আহমেদমিতুল আহমেদ
৩:৪৫ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ১ নভেম্বর ২০১৭, বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর শেখ রাসেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শুরু হবে সকাল পৌনে নয়টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধির বক্তব্য উপস্থাপন করবেন মিডিয়া ব্যক্তিত্ব ম.হামিদ এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের। প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও বি.সি.টি.আই-এর কোর্স উপদেষ্টা মানজারেহাসীন মুরাদ। অতিথির বক্তব্য দিবেন প্রখ্যাত অভিনেতা এ টি এম শামসুজ্জামান এবং বিশেষ চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার। এছাড়া বিসিটিআই এর প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন ২য় চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণ স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতা জুয়েইরিযাহ মউ।। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট- এর প্রধান নির্বাহী জনাব মোঃ মনজুরুর রহমান।

আলোচনার পর দুপুর বারোটায় চা-বিরতির পর শুরু হবে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কয়েকটি নির্বাচিত ডিপ্লোমা চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন এর প্রদর্শনী। এবার দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণ স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের নির্মিত ১৬টি চলচ্চিত্রের মধ্য থেকে চারজন নির্মাতার চারটি ডিপ্লোমা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে প্রদর্শণের জন্য। এ চারটি চলচ্চিত্র হল – মুকেশ বিশ্বাস নির্মিত ‘কমলার দল’, জুয়েইরিযাহ মউ নির্মিত ‘ভয়-The Fear of Silence’, কাজী আতিকুর রহমান অভি নির্মিত ‘নিরেট বাস্তবতা’ এবং ঝুমুর আসমা জুঁই নির্মিত ‘পুতুল পুরাণ’।

এসমস্ত স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্রে উঠে এসেছে নির্মাতাদের চিন্তা ও চেতনা।‘কমলার দল’ সম্পর্কে মুকেশ বলেন ‘ নারীদের যে গানের দল সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে গান গেয়েই বেঁচে আছে। যাদের অস্তিত্বই এখন হুমকির মুখে তাদেরকেই তুলে ধরতে চেয়েছি আমি।’

ঝুমুর আসমা জুঁই এর ‘পুতুল পুরাণ’ বলে যায় পুতুল নাচের ইতিহাস আর এই শিল্পের বর্তমান সংকটের কথা। কাজী অভি তার প্রামাণ্য চলচ্চিত্রে দেখিয়েছেন তামা শিল্পের অতীত আর বর্তমানের অবস্থা। তিনি বলেন – ‘প্রায় একহাজার বছর আগ থেকে আমাদের এই অঞ্চলে কাঁসার থালা বাসনের ব্যবহার হয়ে আসছে। কালের পরিক্রমায় থালা বাসনে কাঁসার স্থান দখল করে নিয়েছে মেলামাইন ও সিরামিকের পণ্য। মেলামাইন ও সিলামিকের পণ্যের তুলনায় বেশী দাম হওয়ায় এখন কাঁসার থালা বাসনের ব্যবহার একেবারেই নেই, তাই এর উৎপাদনও একেবারে বিলুপ্তির পথে। এরপরেও আমাদের দেশের মুষ্ঠিমেয় কিছু অঞ্চলে কাঁসার থালা বাসন উৎপাদন হয় কিন্তু তা সম্পূর্ন নিখাত নয়, অনান্য স্থানে এই তৈজসপত্র কাঁসার পাশাপাশি পিতলের হয় এবং এর উটপাদনে এসে পড়েছে যান্ত্রিকতার ছোঁইয়া। বাংলাদেশের জামালপুর জেলার ইসলামপুর উপজেলাতেই শুধু মাত্র এখনো প্রাচিন পদ্ধতিতে কাঁসার কাজ হয়ে আসছে। তসলামপুরের কাঁসা কারিগরদের বর্তমান অবস্থা ও কাজের পরিস্থিতি নিয়ে নির্মাণ হয়েছে এই প্রামাণ্য চিত্র “নিরেট বাস্তবতা”।’।

নির্মাতা জুয়েইরিযাহ মউ তার ‘ভয়-The Fear of Silence’ সম্পর্কে বলেছেন ‘মূলত রাজনৈতিক পট-পরিবর্তনে সাধারণ মানুষের সহজ-সাধারণ স্বতঃস্ফূর্ত জীবন বদলে যায় এক মুহূর্তে। সমাজ বাস্তবতায় প্রায় প্রতিটি মানুষ সামাজিক-রাজনৈতিক পট পরিবর্তনের শিকার হয়। যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বর্তমান সময় যাচ্ছে তার কথাই তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ভয়- The Fear of Silence” এ।

Reneta

এছাড়াও প্রদর্শিত হচ্ছে তৃতীয় টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা কোর্সের নির্বাচিত প্রযোজনাসমূহ। সেগুলো হল- আরজুমান্দআরা বকুল-এর ‘জানালা’, মোঃ মঈনুর রহমান এর ‘ওরাও শিশু’, সুস্মিতা সিকদার এর ‘ফোঁটা ফোঁটা বৃষ্টিতে’, শেখ ফয়সাল আহমেদ এর ‘রাজাকারের আত্মকথা’ এবং মোঃ রাশিদুল ইসলাম এর ‘কাউন্টিং’। এসমস্ত প্রযোজনাতেও উঠে এসেছে সমাজের নানান চিত্র। উঠে এসেছে সামাজিক দ্বন্দ্ব কিংবা মনোস্তাত্ত্বিক টানা পোড়েনের কথা।

Jui  Banner Campaign
ট্যাগ: ম.হামিদমসিহউদ্দিন শাকেরহাসানুল হক ইনু
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT