চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিক ও ঐক্য ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ন ২৩, জুলাই ২০২০
অর্থনীতি
A A

করোনা মহামারী পরিস্থিতিতে উদ্যোক্তাগণের উৎপাদিত পণ্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম ঐক্য স্টোরের মাধ্যমে বিপণনের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বিসিক সম্মেলন কক্ষে বিসিকের পক্ষে বিসিক সচিব  মোস্তাক আহমেদ এবং ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপু মাহফুজ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক আয়োজনসহ বিসিকের কার্যক্রমের প্রচার প্রচারণায় এক সাথে কাজ করবে বিসিক ও ঐক্য ফাউন্ডেশন। বিসিকের কর্মকাণ্ড প্রচার প্রচারণায় ঐক্য ফাউন্ডেশনের মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই সার্বিক সহায়তা প্রদান করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান বলেন, ‘বিসিক ও ঐক্য ফাউন্ডেশনের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য অলনাইনে বিপণন করতে পারবেন। উদ্যোক্তাগণ ঐক্য ফাউন্ডেশনের অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম ঐক্য স্টোরের মাধ্যমে বিপণনের মাধ্যমে করোনা মহামারীর ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন।’

দেশের সিএমএসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করা ঐক্য ফাউন্ডেশনের সর্ববৃহৎ এসএমই অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে (www.oikko.com.bd) দেশের বিসিকের ৭৬ টি শিল্পনগরীর এবং ৬৪ জেলার উৎপাদিত পণ্য পাওয়া যাবে অচিরেই।

Reneta

উল্লেখ্য যে এর আগে চ্যানেল আই এর বিশেষ লাইভ অনুষ্ঠানে ” অনলাইনে পণ্য পেতে- বিসিক ঐক্য একসাথে” কার্যক্রমের শুভ সূচনা করা হয়। শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, ঐক্য ফাউন্ডেশন সভাপতি ও ঢাকা সিটি মেয়র আতিকুল ইসলাম, শাহীন আকতার রেণী এবং বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব ড. মোহা. আব্দুস ছালাম, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি),  স্বপন কুমার ঘোষ, পরিচালক (অর্থ), জনাব মো. খলিলুর রহমান, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) , জনাব মো. আলমগীর হোসেন, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প)।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ড. গোলাম মো. ফারুক, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা), নেপাল চন্দ্র কর্মকার, উপ-সচিব, শিল্প মন্ত্রণালয়,  মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদারসহ বিসিক এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্য ফাউন্ডেশনবিসিকসমঝোতা স্মারক স্বাক্ষর
শেয়ারTweetPin

সর্বশেষ

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT