চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিষয়টি বিব্রতকর’, ‘গ্যাংস অব ওয়াসিপুর থ্রি’ প্রসঙ্গে মনোজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ন ২২, মে ২০২১
বিনোদন
A A

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘গ্যাংস অব ওয়াসিপুর টু’। এরপর ২০১৫ সালে শোনা গিয়েছিল এই ছবির তৃতীয় কিস্তি আসছে। ছবির কোনো শিল্পী বা নির্মাতা এই বিষয়ে কোন কথা বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী কথা বলেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর থ্রি’ প্রসঙ্গে।

ভারতীয় গণমাধ্যম কইমই-এর সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ীকে জিজ্ঞেস করা হয়, গ্যাংস অব ওয়াসিপুর থ্রি’ চলচ্চিত্রের জন্য সর্দার খান চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন কিনা। সবার হৃদয় ভেঙ্গে দিয়ে মনোজ বাজপেয়ী বলেন, ‘না, আমাকে প্রস্তাব দেয়া হয়নি। এই ছবির বিষয়ে কোনো তথ্যও জানা নেই আমার। ছবিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তাই মানুষ এটা নিয়ে জল্পনা-কল্পনা শুরু করেছে। নানা কাল্পনিক তথ্য ছড়াচ্ছে। বিষয়টি বিব্রতকর।’

ভারতের ওয়াসিপুর অঞ্চলের কাহিনী নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। সাম্রাজ্যবাদ, রাজনীতি এবং মাফিয়া জগতকে খুব কাছ থেকে দেখানো হয়েছে। পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। এই ছবিতে আরও আছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী, রিচা চাড্ডা, হুমা কুরেশী।

আমাজন প্রাইম-এ ৪ জুন আসছে মনোজ বাজপেয়ীর ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের বহু প্রতীক্ষিত দ্বিতীয় সিজন। কমেডি ও অ্যাকশনে ভরপুর ‘ফ্যামিলি ম্যান টু’তে মনোজ বাজপেয়ীর পাশাপাশি দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সামান্তা আক্কিকেনির অ্যাকশন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুরাগ কাশ্যপগ্যাংস অব ওয়াসিপুরনওয়াজ উদ্দিন সিদ্দিকীফ্যামিলি ম্যানমনোজ বাজপেয়ীরিচা চাড্ডাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

দেশ পুনর্গঠন আর মানুষের ভাগ্যন্নোয়নই বিএনপির মূল লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT