চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব বাবা দিবস: বাবা যখন বন্ধু, জীবন তখন মসৃণ

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
৩:২০ অপরাহ্ন ১৮, জুন ২০২১
মতামত
A A

“কাটে না সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না
জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মতো কেউ বলে না
আয় খুকু আয়….”
আমরা যখন হেমন্তের এই গানটা শুনি তখন নিজের অজান্তেই মন কেঁদে উঠে বাবার বুকে সেই ছোট্ট বেলার মতো পরম নিশ্চিন্তে মুখ লুকোবার জন্য। কেননা সন্তানের জন্য মায়ের যেমন ভালোবাসা অফুরন্ত তেমনি বাবার ভালোবাসাও অফুরন্ত। পৃথিবীর সকল সন্তানের কাছে বাবা মানে একটা আদর্শ, প্রথম হাত ধরে চলতে শেখা, বাবার তুলনা বাবা নিজেই। বাবা শাশ্বত, চির আপন এবং চিরন্তন।

জুন মাসেই বছর ঘুরে আসে বিশ্ব বাবা দিবস।  বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রথম বাবা দিবস পালন শুরু হয়। একটি পরিবারে শুধু মা বা শুধু বাবা দিয়ে কোন সন্তান সুস্থ সুন্দর এবং সাবলীলভাবে বেড়ে উঠতে পারে না। মা এবং বাবা – দুজনেই একে অপরের পরিপূরক। মূলত মা’য়ের পাশাপাশি বাবাও যে সন্তানের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে এবং পৃথিবীর সকল পিতাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশের জন্য এই দিনটি পালন করা শুরু হয়।

ধারণা করা হয়ে থাকে, ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালন করা হয়। অপরদিকে ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডড নামে এক ভদ্রমহিলা ছিলেন যার মাথায় আসে ব্যাপারটা যখন তিনি গির্জার এক পুরোহিত মা’কে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছিলেন। তিনি তখন ভাবেন যে, বাবারাও অনেক কিছু করেন সন্তানের জন্য। তবে কেন বাবাদের প্রতি ভালোবাসা প্রকাশে এতো কৃপণতা ! ডড তার পিতাকে খুব ভালোবাসতেন। এরপর তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর অর্থাৎ ১৯ জুন ১৯১০ সাল থেকে বাবা দিবস পালন করা শুরু করেন। প্রথম দিকে সেভাবে সারা মেলেনি বাবা দিবস পালনে বরং প্রথমদিকে তা সকলের কাছে হাস্যকরই ছিল। সময়ের সাথে সাথে তা সকলের কাছেই গ্রহনযোগ্য হয়ে উঠে। ১৯১৩ সালে আমেরিকার পার্লামেন্টে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করার জন্য একটি বিল উত্থাপিত হয়। এরপর ১৯২৪ সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। বিশ্বের অধিকাংশ দেশে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে পালিত হয়।

এই তো গেল বাবা দিবসের ইতিহাস। এবার আসা যাক সন্তানের কাছে বাবা কী?  বাবা শব্দটার মধ্যেই যেন জড়িয়ে আছে হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার দিশা। আমাদের জীবনে বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যান- যিনি কখনো কঠোর , কখনো কোমল আর কখনো স্নেহ ভালোবাসায় সন্তানকে আগলে রাখেন। শুধু আদর ভালোবাসা বা শাসন নয় বরং বাবা তার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে তার সন্তানকে বড় করে তোলেন। বাবার কথা ভাবলেই চোখে ভেসে উঠে অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ যিনি সারা জীবন সকল বিপদ আপদ থেকে আগলে রাখেন সন্তানকে। অনেক সমস্যায় পড়েও সন্তানকে হাসি মুখে দূরে সরিয়ে রাখেন সেই সমস্যাগুলোর জটিলতা থেকে। সমাজের যত নোংরামি থেকে যেমন রক্ষা করার আপ্রাণ প্রয়াস থাকে তাঁর তেমনি ভালো কাজে প্রথম উৎসাহও আসে বাবার কাছ থেকে। বাবা হলেন নারিকেলের মতো, উপরে শক্ত অথচ ভেতরটা তাঁর সাদা কোমল নরম এবং মিষ্ট যা দায়িত্ব ও কর্তব্যের মূর্ত প্রতীক।

বাবা দিবস পালনে দেশ ভেদে দেখা যায় ভিন্নতা। বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয়ে থাকে বাবা দিবস। দিনটি পালনে সন্তানেরা বাবাকে তাঁর পছন্দের উপহার দিতে খুব ভালোবাসে। আর বাবারাও সন্তানের কাছ থেকে উপহার পেয়ে খুব আনোন্দিত হন।  অধিকাংশ দেশে ছেলেমেয়েরা তাদের বাবাদের কার্ড, ফুল কিংবা কেক উপহার দিয়ে শুভেচ্ছা জানান। বাবা দিবসের উপহার হিসেবে আরও প্রচলিত আছে বাবা দিবসের মগ, টি-শার্ট, বই ইত্যাদি।

Reneta

আমাদের দেশে একটি ব্যাপার লক্ষণীয় যে, বড় হবার সাথে সাথে মা-বাবার সাথে একটা দূরত্ব সৃষ্টি হতে থাকে। আমরা ছেলেমেয়েরা মা-বাবাকে প্রচন্ড ভালোবাসলেও তা খুব সহজে প্রকাশ করি না । মায়ের সাথে যদিওবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। কিন্তু বাবার সাথে বন্ধুত্ব খুব কম সন্তানেরই হয়ে উঠে। কেন এই দূরত্ব থাকবে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটির সাথে? আসুন সব জড়তা কাটিয়ে একটি দিন না হয় বাবার আনন্দের জন্য কিছু করি। কিছু না হোক নিজে হাতে একটি কার্ড তৈরি করে বাবাকে দিয়ে বলি – বাবা তোমাকে খুব ভালোবাসি । দেখুন বাবার মুখের প্রাঞ্জল হাসি, যে হাসি সত্যি অমূল্য এবং তুলনাহীন। বাবা দিবসে এটাই আশা করছি পৃথিবীর প্রতিটি সন্তানের কাছে যে ‘বাবা’ শুধু একটা শব্দ নয় বরং হয়ে উঠুক সহজ- সাবলীল বন্ধুত্বপূর্ণ একটি নিরাপদ আশ্রয় ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাবা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT