চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব গণমাধ্যমে কামারুজ্জামানের ফাঁসি

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১০:৫২ অপরাহ্ন ১১, এপ্রিল ২০১৫
অপরাধ, বাংলাদেশ
A A

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির খবর বিশেষ গুরুত্ব পেয়েছে বিশ্ব মিডিয়ায়। শনিবার রাত ১০টা ৩০ মিনিটে তার ফাঁসি কার্যকরের পর বিবিসি, পাকিস্তানের ডন, রয়টার্স, এএফপি ও আল-জাজিরাসহ বিশ্ব গণমাধ্যমগুলো ফলাও করে ফাঁসির খবর প্রকাশ করেছে।

তবে বেশির ভাগ বিশ্ব গণমাধ্যমের শিরোনামে কামারুজ্জামানকে মানবতাবিরোধী-যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত না করে ‘কট্টর ইসলামী নেতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবিসির শিরোনাম ছিল- ‘বাংলাদেশে কট্টর ইসলামী রাজনীতিবিদের ফাঁসি’। খবরটির সঙ্গে কামারুজ্জামানের ছেলের বিজয়সূচক ভি’ চিহ্ন সম্বলিত ছবিও প্রকাশ করে এই ব্রিটিশ সংবাদমাধ্যম।বিবিসি’র খবরে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ইসলামী রাজনীতিবিদের ঢাকার কারাগারে ফাঁসি হয়েছে।

পাকিস্তানের সংবাদপত্র ডন’ শিরোনাম করেছে ‘১৯৭১ সালের গণহত্যার দায়ে জামায়াতে কট্টর ইসলামী নেতার ফাঁসি’। সেখানেও কামারুজ্জামানের ছেলের বিজয়সূচক ভি’ চিহ্ন সম্বলিত ছবিটিই ব্যবহার করা হয়েছে। ফাঁসি কার্যকরের পর সরকার সমর্থকরা’ বিজয় উদযাপন করে বলেও ডনের খবরে বলা হয়েছে।

‘১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে কট্টর ইসলামিক নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশ’ এই শিরোনাম  করেছে আল-জাজিরা। ছবির দিক দিয়ে বিবিসি ও ডনের চেয়ে এক ধাপ এগিয়ে যুদ্ধাপরাধি কামারুজ্জামানের স্বজনদের ভি’ চিহ্নিত ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

‘১৯৭১ সালের যুদ্ধে গণহত্যার দায়ে কট্টর ইসলামী নেতার মৃত্যুদন্ড কার্যকর করেছে বাংলাদেশ’ শিরোনামে এএফপি লিখেছে- পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যার দায়ে একজন শীর্ষ ইসলামী নেতার ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। আইনমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়েছে। হুবহু একই শিরোনামে সংবাদটি প্রকাশ করেছে ডেইলি মেইল।

Reneta

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম ছিল- শীর্ষ জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি দিল বাংলাদেশ’। এতে কামারুজ্জামানকে ইসলামী দলের তৃতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার ফাঁসির প্রসঙ্গও টানা হয়েছে।

অনেকটা একই রকম শিরোনাম করেছে ভারতের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। শীর্ষ জামায়াত নেতা মো. কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করল বাংলাদেশ’ শিরোনামে বলা হয়েছে, তিনি ময়মনসিংহ অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতন ও ধর্ষণে দোষী সাব্যস্ত হয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কামারুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT