যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে মানুষের নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ঘটনা এ বছরে বেড়েছে। প্রায় ৬০ কোটি মানুষ অভিবাসনপ্রত্যাশী হিসেবে নিজ দেশ ছেড়েছে।
শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে এ বছরের প্রথম ছয় মাসের হিসাবে এসব কথা বলা হয়েছে।
এতে বলা হয়, যুদ্ধ ও সহিংসতার কারণে বিশ্বে ১২২ জনের মধ্যে একজন মানুষ নিজ দেশ থেকে অন্যত্র পালাতে বাধ্য হচ্ছে। সেই অনুযায়ী দিনে চার হাজার ৬০০ মানুষ অন্য দেশে চলে যাচ্ছে।
ইউএনএইচসিআর বলছে, ‘প্রায় ১০ লাখ মানুষ এ বছর ভূমধ্যসাগরের পাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। সিরিয়ায় সংঘাত ও অন্য দেশগুলোতে দুর্ভোগের কারণে বেশি সংখ্যক মানুষ অন্যত্র চলে যাচ্ছে।’







