চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের তৃতীয় সেরা জুটি লিটন-তামিমের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ন ০৬, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বৃষ্টির কারণে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ৭ ওভার কমে যাওয়ার পরও বাংলাদেশকে রেকর্ডের বন্যায় ভাসিয়েছেন লিটন দাস ও তামিম ইকবাল। দেশের ক্রিকেটের অনেক রেকর্ড গড়া তো হয়েছেই, ওপেনিংয়ে তাদের ২৯২ রান জায়গা করে নিয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ জুটিতে।

ওপেনিংয়ে তিনশ পেরোনো জুটি আছে মাত্র দুটি। গত বছর ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ ও জন ক্যাম্পবেল মিলে তুলেছিলেন ৩৬৫ রান। যেটি ওপেনিং জুটির সর্বোচ্চ রান। দুই ব্যাটসম্যানই পেয়েছিলেন সেঞ্চুরি।

২০১৮ সালে জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তানের ইমাম-উল হক ও ফখর জামান মিলে ওপেনিংয়ে তুলেছিলেন ৩০৪ রান। তৃতীয় স্থানে লিটন-তামিমের কীর্তি।

২১ বছর আগে মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেনের ওপেনিং জুটিতে ১৭০ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন লিটন-তামিম। পরে দুইশ ছাড়িয়ে তারা চলে যান তিনশর কাছে। তাতে যেকোনো উইকেটেই বাংলাদেশের পক্ষে সেরা জুটি এটি।

আগের জুটিটি ছিল ২২৪ রানের। কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম উইকেট জুটিতে যোগ করেছিলেন ২২৪ রান।

দেশের হয়ে সর্বোচ্চ রানের ওয়ানডে ইনিংস আগের ম্যাচেই খেলেছিলেন তামিম। সেটি এই ম্যাচে ছাড়িয়ে গেলেন লিটন। থামেন ১৭৬ রান করে। তামিম অপরাজিত থাকেন ১২৮ রানে। বাংলাদেশের হয়ে দুই ওপেনারের সেঞ্চুরিও এই প্রথম।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমমাশরাফী বিন মোর্ত্তজালিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT