চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ন ১৫, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

বিশ্বজুড়ে প্রাণঘাতী ভাইরাস করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কমেছে। এছাড়া আগের দিনের তুলনায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যাটাও কমেছে।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ লাখের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগী ও মৃত মানুষের সংখ্যা কমেছে। নতুন করে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৩ লাখ ২৫৫ জন এবং এ রোগে নতুন মারা গেছেন ৬ হাজার ৬৭১ জন।

তার আগের দিন রোববার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৭২ হাজার ৫৯৬ জন এবং মারা গিয়েছিলেন ৮ হাজার ৫৬০ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের দিনের তুলনায় কমেছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭০ লাখ ২০ হাজার ৩৩১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৮ লাখ ২৭ হাজার ৪৩০ জনের।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ২৩২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জন।

Reneta

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর হিসেবে তৃতীয় অবস্থানে আছে ভারত। এরপর আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

ভারতে এইদিন করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৬২ হাজার ৫৯৭ এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৪৫২। ভারতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৬১। আর আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৩৫ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৪০ হাজার ৮৬৫ এবং এ রোগে দেশটিতে এই দিন মারা গেছেন ৯২৮ জন। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জনের। এছাড়া করোনায় মোট শনাক্ত হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১ জনের দেহে।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে সাধারণভাবে এই ভাইরাসটি পরিচিতি পায় নতুন বা নভেল করোনাভাইরাস নামে। ২০২০ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পরে ওই বছর ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীমৃত্যুশনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT