বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় সাড়ে ১২ লাখ মানুষ। এসময়ে মৃত্যু ছাড়িয়েছে ৬ হাজার।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে ১২ লাখ ৪৮ হাজার ৪৫০ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৭৩ জনের।
এর আগে সোমবার বিশ্বে ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ হাজার ২৭৮ জনের।
আক্রান্তের দিক থেকে এদিন বিশ্বে প্রথম স্থানে থাকা রাশিয়ায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।
সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৮২৪ জন। আর মারা গেছেন ১৪৯ জন।
নতুন সংক্রমণে তৃতীয় অবস্থানে তুরস্কে শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮৫ হাজার ২৬ জন। মৃত্যু হয়েছে ২৬৮ জনের।
এই সময়ে ক্রমেই কমছে যুক্তরাষ্ট্রের আক্রান্তের হার। যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৭৯৮ জন। সেখানে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। অর্থাৎ মৃত্যুর হার ও দেশটিতে ক্রমেই কমছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার ৫৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৯ লাখ ৯ হাজার ১৮৪ জনের।








