চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে মাটিতে নামাল তুরস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ন ০৯, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো বাছাইপর্বের ম্যাচে হোঁচট খেয়েছে ফ্রান্স। শনিবার রাতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে তুরস্ক।

ঘরের মাঠে প্রথমার্ধে কাই আইহানের গোলে তুরস্ক লিড নেয়ার পর ম্যাচে ফিরতে চেষ্টা করে ফ্রান্স। প্রথমার্ধের শেষের দিকে জেনগিস উনদারের গোলে তুর্কির দুর্দান্ত জয়ই নিশ্চিত হয়।

ম্যাচের ৩০তম মিনিটে উনদারের ফ্রি-কিক গোলমুখে হেডে বাড়ান মার্টিন ডেমিরাল। গোলপোস্টের কাছ থেকে আরেকটি দারুণ হেডে জাল খুঁজে নেন আইহান।

দশ মিনিট পর ফের উৎসবে মেতে ওঠে তুরস্ক। পল পগবার ভুলে বল পেয়ে যান বুরাক ইলমাজ। তিনি পাস বাড়ান ডরুকান তোকাজের কাছে। সেই পাস ধরে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন উনদার।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে পড়ে ফ্রান্স। বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও তাতে সফল হয়নি দিদিয়ের দেশমের দল। ফলে পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে।

এই জয়ে ‘এইচ’ গ্রুপের ৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তুরস্ক। আর হারের ফলে ৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ফ্রান্স।

Reneta

হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে মঙ্গলবার অ্যান্ডোরার মুখোমুখি হবে ফ্রান্স। একইদিনে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে তুরস্ক।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো বাছাইতুরস্কফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT