বাংলাদেশ থেকে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ সরে গেলেও সূচি বহাল আছে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে ১০ দলের আসরটি। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০ ওভারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সূচি প্রকাশ করা হয়েছে।
২৪ আগস্ট থেকে শুরু হয়ে আটটি বিভাগীয় দলের লড়াই চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ১৩তম জাতীয় লিগের ভেন্যু রাজশাহী।
সেখানকার শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক একাডেমি মাঠে দিনে দুটি করে ম্যাচ হবে। সকাল ৯টায় ও দুপুর ২টায় ম্যাচগুলো শুরু হবে।
জাতীয় লিগের পরও মেয়েদের খেলার মধ্যে রাখার চেষ্টা করছে বিসিবি। বিশ্বকাপের ঠিক আগে সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলকে শ্রীলঙ্কা সফরের প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।








