চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপ সাফল্যের জন্য শ্রীলঙ্কার দরকার ঐক্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য চামিন্ডা ভাস মনে করেন, শ্রীলঙ্কার বেশ কয়েকজন ‘স্পেশাল’ ক্রিকেটার আছেন, তবে সাফল্যের জন্য তাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হবে ঐক্য গড়া।

৩২২ ওয়ানডেতে ৪০০ উইকেট নেয়া ভাস এখন শ্রীলঙ্কা জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য। তিনি এই গ্রীষ্মে দায়িত্ব নেয়ার জন্য দেশের তরুণ খেলোয়াড়দের প্রতি আহবান জানিয়েছেন। কারণ নতুন চেহারার দলটি যেন ওয়ানডে ক্রিকেটে দেশের সাম্প্রতিক বাজে অবস্থাটা কাটিয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে ভালো করতে পারে।

আইসিসিকে সাক্ষাতকারে ভাস বলেছেন, ‘শ্রীলঙ্কা এখন ‘আনপ্রেডিক্টেবল’ একটি দল। তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। দলে অনেক স্পেশাল খেলোয়াড় রয়েছেন, যারা ইংল্যান্ডে ভালো করতে পারেন। দলীয় মনোভাব থাকলে, দলের মধ্যে ঐক্য থাকলে, আমি মনে করি বিশ্বকাপে শ্রীলঙ্কা ভালো করবে।’

আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আটনম্বরে আছে শ্রীলঙ্কা। ১০ দলের বিশ্বকাপে তাদের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। দলের তরুণদের মধ্যে নিজের অভিজ্ঞতার কিছু দিতে পেরে যারপনাই খুশি ভাস।

ভাস বেশি খুশি, বিশেষ একজন পেসার হিসেবে দলের ফাস্ট বোলারদের সঙ্গে কাজ করতে পেরে, ‘আমি এই খেলাটাকে ভালোবাসি, কারণ জীবনের অধিকাংশ সময় আমি এই কাজটাই করছি। এটা এমন জিনিস যেটা এখন তরুণদের মধ্যে ফিরিয়ে দিতে চাই। ২০ বছর খেলে যেমন আনন্দ পেয়েছি, কোচ হিসেবে কাজ করেও তরুণ বয়সের মতোই আনন্দ পাই।’

‘তাড়াহুড়া করো না’ -দলের তরুণদের প্রতি ভাসের বিশেষ পরামর্শ এমনই, ‘আমি তরুণ ফাস্ট বোলারদের বলেছি, তাড়াহুড়া করো না, শতভাগ দিয়ে ফিটনেসের উপর ফোকাস করো, ধৈর্য ধরো। পরের খেলার জন্য এটা রেখো না, আজ তুমি কি করতে পারো, সেটিই করো। তোমার দেশের জন্য এটা করো, মনে রাখতে হবে, তুমি কোথা হতে এসেছে, অজুহাত দেবে না, নিশ্চিত হও যে তুমি নম্র এবং যখন লোকেরা সমালোচনা করার চেষ্টা করে, তখনও তুমি সঠিকভাবে তা গ্রহণ কর।’

Reneta

১৯৯৬তে জেতা বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভাস। এরপর আরও দুইবার (২০০৭, ২০১১) বিশ্বকাপ ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। অতীতের সফলতা বর্তমান দলের শক্তি ফিরিয়ে দেয়ার চাবি হতে পারে, আর সফল প্রচারাভিযানে তিনি যে দ্রুত প্রভাব ফেলতে পারেন সেটার উপর জোর দিয়েছেন ভাস।

‘আমরা জানতাম যে, যদি আমরা বিশ্বকাপ জিতি (১৯৯৬) তাহলে শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য সেটা বিশেষ কিছু হবে। ১৯৯৯ সালের পর আমরা ফাইনাল বা সেমিফাইনালে উঠেছি। যখন বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আসে, তখন আমাদের খেলোয়াড়রা আসলেই ভালো করে।’

১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান। তার আগে অবশ্য ১৮ ও ২১ স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে লঙ্কানরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯ভাসলিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT