চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট ছাড়বেন হার্দিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ন ২৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র কয়েকদিন আগে ওয়ানডে থেকে আচমকা অবসরের ঘোষণা দেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের এমন সিদ্ধান্তে ইতিমধ্যেই ক্রিকেটপাড়ায় জন্ম নিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সে ঘটনার এক সপ্তাহ না পেরোতেই এবার নতুন বোমা ফাটালেন রবি শাস্ত্রী। স্টোকসের মতোই ওয়ানডে ক্রিকেট থেকে সরে যেতে পারেন হার্দিক পান্ডিয়া, এমনটাই বলছেন সাবেক ভারতীয় কোচ।

২০২৩ বিশ্বকাপের পর হার্দিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে পারেন বলে ধারণা শাস্ত্রীর। মূলত ব্যস্ত ক্রিকেটসূচির কারণে এ অলরাউন্ডার এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান তিনি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার।

‘সে পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছে কারণ আগামী বছর ভারতের বিশ্বকাপ হবে। এরপর তাকেও একই সিদ্ধান্ত নিতে দেখবেন। আপনি অন্য ক্রিকেটারদের ক্ষেত্রেও একই জিনিস হতে দেখবেন। তারা ইতোমধ্যে ফরম্যাট পছন্দ করা শুরু করে দিয়েছে। তাদের অবশ্যই এটা করার অধিকার আছে।’

‘খেলোয়াড়রা ইতোমধ্যে নির্দিষ্ট ফরম্যাট বেছে নিচ্ছে যেটা তারা খেলতে পছন্দ করে। হার্দিককে দেখুন, সে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে চায় এবং সে সিদ্ধান্তের ব্যাপারে খুবই স্পষ্ট যে ‘আমি আর কোনো ফরম্যাটেই খেলবো না।’

এছাড়া ওয়ানডের ফরম্যাট নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সাবেক এ কোচ। তিনি বিশ্বকাপ আয়োজনে জোর দেয়ার পরামর্শ দিয়েছেন আইসিসিকে। সেই সঙ্গে বিশ্বকাপে আর্থিক সুবিধা বাড়ানোরও দাবি জানিয়েছেন তিনি।

‘৫০ ওভারের ফরম্যাট ধীরে ধীরে হারিয়ে যাবে কিন্তু এটা শুধুমাত্র বেঁচে থাকতে পারে যদি আপনি শুধু বিশ্বকাপের ওপর মনোনিবেশ করেন। টি-টোয়েন্টি অথবা ওয়ানডে বিশ্বকাপ যাই হোক না কেন এখানে অর্থের পরিমাণ বাড়াতে হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অবসরওয়ানডে বিশ্বকাপ ২০২৩রবি শাস্ত্রীলিড স্পোর্টসস্টোকসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT